calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / আদম তমিজীর চিঠি আওয়ামী লীগ থেকে অব্যাহতি চেয়ে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

আদম তমিজীর চিঠি আওয়ামী লীগ থেকে অব্যাহতি চেয়ে

৩০ সেপ্টেম্বর আওয়ামী লীগ সভাপতির কাছে দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে চিঠি লিখে আবেদন করেছেন আদম তমিজী হক। চিঠির বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে, মহানগর উত্তর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্যপদ ও প্রাথমিক সদস্যপদসহ সকল সদস্য...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১ অক্টোবর ২০২৩ • দুপুর ০১:৪০
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৪৫ বার পঠিত

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বরাবর লেখা চিঠিতে আদম তমিজী লিখেছেন, 'মাননীয় সভানেত্রী, যথাবিহীত সম্মানপূর্বক নিবেদন এই যে, আমি আদম তমিজী হক বিগত সাত বছর যাবত বাংলাদেশ আওয়ামী লীগের সাথে একনিষ্ঠভাবে কাজ করে আসছি এবং দলের পক্ষে যথাসম্ভব উন্নয়নমূলক কাজে অবদান রেখেছি। এরই ধারাবাহিকতায় আমি বাংলাদেশ আওয়ামী লীগের প্রাথমিক সদস্য ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্যপদ লাভ করি।'

বাকি জীবন দীনের পথে কাটানোর কারণ উল্লেখ করে তিনি লিখেন, 'মাননীয় সভানেত্রী, বর্তমান আমি পরিবারসহ সউদী আরবে স্থায়ী বসবাস শুরু করার কারণে রাজনীতির সাথে সংযুক্ত থাকা সম্ভব হচ্ছে না। আমি আমার বাকি জীবনের সময়টুকু দীনের পথে এবং ব্যবসায়িক কাজে মনোনিবেশ করতে চাচ্ছি। তাই আমি বাংলাদেশ আওয়ামী লীগের সকল পদ থেকে অব্যাহতি প্রদান করতে চাচ্ছি।'

দলীয় প্রধানের সম্মতি চেয়ে তিনি লিখেন, 'অতএব আপনার সমীপে নিবেদন এই যে, আমার অব্যাহতিপত্রে সম্মতি প্রদান করে বাধিত করবেন।'

এর আগে বাংলাদেশের পাসপোর্ট পোড়ানোর দায়ে ঢাকা মহানগর কমিটি থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়৷

tag ট্যাগ: #111