calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / ২০২৩ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল!
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

২০২৩ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল!

কে নাচবেন, কে গাইবেন, আরও কী আয়োজন থাকবে, অতিথি হিসেবেই বা কারা থাকবেন- আজ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের সূচি আর আয়োজনের সব পরিকল্পনা ঠিক হয়েই আছে। আগের দিনই এসব আয়োজনের বিষয় আর সময় জানিয়ে দিয়েছিল ভারতীয়...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ৪ অক্টোবর ২০২৩ • দুপুর ০২:০৬
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৬৩ বার পঠিত

গত কয়েকদিন ধরে ভারতীয় গণমাধ্যমে আলোচনা চলছিলো উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে। বিসিসিআইয়ের তার পরিবর্তে ভারত-পাকিস্তান মহারণের আগে কিংবা বিশ্বকাপ শেষে জমকালো আয়োজনের কথা ভাবছে আয়োজক বোর্ড, ক্রিকেট কন্ট্রোল বোর্ড অব ইন্ডিয়া (বিসিসিআই)। বিসিসিআইয়ের এমন অদ্ভুত ভাবনার কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ। ৫ অক্টোবর নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে লড়বে আগের বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার্সআপ নিউজিল্যান্ড। ১৪ অক্টোবর এই মাঠে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। একই মাঠে ফাইনাল হবে ১৯ নভেম্বর। ভারত-পাকিস্তান ম্যাচের আগে কিংবা বিশ্বকাপ শেষে এই মাঠে অনুষ্ঠান করার কথা ভাবছে বিসিসিআই।

তবে এখনো পর্যন্ত বিসিসিআই আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের কথা জানায়নি। কী কারণে অনুষ্ঠান বাতিল হতে পারে, সেটাও স্পষ্ট নয়। এর আগে খালিস্তান আন্দোলনের এক নেতা বিশ্বকাপে নাশকতার হুমকি দিয়েছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের কারণ সেটাই কি না, সেটা জানতে হলে বিসিসিআইয়ের আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতেই হবে। ত এখন দেখার বিষয় আয়োজক দেশ ভারত শেষ পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করবে নাকি তা ছাড়াই বিশ্বকাপের দামামা বেজে যাবে!


tag ট্যাগ: #111