calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / প্রাথমিক লক্ষ্য সেমিফাইনাল : হাথুরুসিংহে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

প্রাথমিক লক্ষ্য সেমিফাইনাল : হাথুরুসিংহে

চার বা পাঁচটি ম্যাচ জিততে পারলে বাস্তবিক অর্থেই বাংলাদেশ ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালে জায়গা করে নিবে বিশ্বাস করেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩ • সন্ধ্যা ০৭:২০
history আপডেট: ৩ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ৮৬ বার পঠিত

এ পর্যন্ত বিশ্বকাপের কোনো আসরেই বাংলাদেশ দল তিন ম্যাচের বেশি জিততে পারেনি। কিন্তু ওয়ানডেতে সেরা দলের পরিচিতি পাওয়ায় এবারের বিশ্বকাপের টাইগারদের লক্ষ্যটা বড়।

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে আগে শুক্রবার ভারতের ধর্মশালায় হাথুরুসিংহে বলেন, ‘আমরা সবাই বিশ্বকাপ জিততে চাই কিন্তু আপনি যদি বাস্তববিক অর্থে আমাকে জিজ্ঞাসা করেন সেক্ষেত্রে আমরা যদি ৪-৫টা ম্যাচ জিততে পারি, তাহলে আমরা সেমিফাইনালে খেলার সুযোগ পাবো। এটাই আমাদের প্রথম লক্ষ্য।’

আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।
কিছু দিন আগেই বাংলাদেশ কোচ হাথুরুসিংহে বলেছিলেন, স্বপ্নে হয়তো কেউ বাংলাদেশের বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে হাথুরুসিংহে মনে করিয়ে দেন, দলের নিজস্ব লক্ষ্য আছে যার ওপড় ভিত্তি করে মানুষ স্বপ্ন দেখে।

হাথুরুসিংহে বলেন, ‘মানুষ স্বপ্ন দেখতে পারে, লক্ষ্য ঠিক করতে পারে এবং মানুষের উদ্দেশ্য থাকতে পারে। আপনি যে শব্দটিই ব্যবহার করুন না কেন এটা একই জিনিস। আমরা চেষ্টা করছি, বিশ্বকাপে ভালো করতে এবং ম্যাচ জিততে। এটাই আমার মূল লক্ষ্য। আমি যেমন বলেছি, আমাদের লক্ষ্য সেমিফাইনালে উঠা, সেটা স্বপ্ন হতে পারে বা লক্ষ্য হতে পারে, এতে কিছু যায় আসে না।’

হাথুরুসিংহের অধীনেই ২০১৫ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলেছিল বাংলদেশ। যা এখন পর্যন্ত বিশ্বকাপে বাংলাদেশের সেরা সাফল্য হিসেবে বিবেচিত। হাথুরু স্পষ্ট করে জানিয়েছেন, পরিস্থিতি বিবেচনায় কম্বিনেশন সাজানো হবে।

তিনি বলেন, ‘এটি নির্ভর করে উইকেট এবং ম্যাচের পরিস্থিতি অনুযায়ী। পরিকল্পনা অনুযায়ী বোলারদের ব্যবহার করবো আমরা। খেলার আগে পরিস্থিতি বুঝে প্রতিপক্ষের বিপক্ষে আমরা পরিকল্পনা সাজাবো। এরপর মাঠে বোলারদের কিভাবে ব্যবহার করা হবে সেটি নির্ভর করে অধিনায়কের উপর।’

কিছু ম্যাচে পরিকল্পনা অনুযায়ী ওপেনার হিসেবে মেহেদি হাসান মিরাজকে কাজে লাগিয়েছে বাংলাদেশ। যা টপ অর্ডারে দলের মধ্যে ভারসাম্য দিয়েছিল। কিন্তু ওপেনার হিসেবে খেলার জন্য তানজিদ হাসান তামিম নিজেকে প্রমাণ করায় মধুর সমস্যায় পড়েছেন হাথুরুসিংহে।

দু’টি প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্সে তানজিদ প্রমাণ করেছেন, বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে নিজেকে মেলে ধরতে প্রস্তুতি তিনি।

হাথুরুসিংহে বলেন, ‘আমাদের কাছে বেশ কয়েকটি বিকল্প আছে। আগামীকাল সকালে আমরা সিদ্ধান্ত নেব। আগামীকাল দেখবেন আমরা প্রথমে ব্যাট করলে কে বাদ পড়বে এবং পরে ব্যাট করলে কে বাদ পড়বে।’

ধর্মশালার উইকেট ব্যাটিং সহায়ক হওয়ায় হাই স্কোরিং ম্যাচ হবে বলে ভবিষ্যদ্বানী করে টাইগার কোচ বলেন, এটি মাথায় রেখেই একাদশ সাজানো হবে।
সূত্র : বাসস

tag ট্যাগ: #111