calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অপরাধ / ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ধর্ষণ ও গর্ভপাতের মামলায়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ধর্ষণ ও গর্ভপাতের মামলায়

ধর্ষণ ও গর্ভপাতের মামলায় ছাত্রলীগের সাবেক কমিটির এক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার হয়েছে। তার নাম শাহজাহান ভূঁইয়া। এক তরুণীর মামলায় গতকাল রোববার রাজধানীর পীরেরবাগ এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাদের...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: বুধবার, ১১ অক্টোবর ২০২৩ • দুপুর ০১:০১
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৬৮ বার পঠিত

ভুক্তভোগী তরুণী জানান, একই জেলার বাসিন্দা হওয়ায় শাহজাহানকে বিশ্বাস করে তার সঙ্গে সমস্যার কথা বলি। এ সময় আইএলটিএস কোর্সে ভর্তি হব শুনে শাহজাহান গত ৬ জুন মোহাম্মদপুরের একটি বাসায় থাকার ব্যবস্থা করে দেয়। সে সময় বাসার মালিকের সঙ্গে তাঁকে স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেয়। বাসা না পাওয়ার দোহাই দিয়ে কৌশলের আশ্রয় নেয় শাহজাহান। 

তরুণী জানান, গত ১৩ জুন ভাড়া বাসায় শাহজাহান তাঁকে ধর্ষণ করে। ওই ঘটনায় শাহজাহান তাঁর কাছে ক্ষমা চায় এবং তাঁকে বিয়ে করার আশ্বাস দেয়। এরপর তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়। পরে ২৬ জুলাই তিনি (তরুণী) বাসায় পরীক্ষা করে দেখেন গর্ভে সন্তান এসেছে। বিষয়টি জানার পর শাহজাহান তাঁকে গর্ভপাতের ওষুধ খাওয়ান। এরপর সে যোগাযোগ ও দেখা-সাক্ষাৎ বন্ধ করে দেয়। বিষয়টি শাহজাহানের পরিবারের সদস্যদের জানানো হলে তারা কোনো ব্যবস্থা নেননি। পরে শাহজাহান উল্টো প্রাণনাশের হুমকি দিতে থাকে। উপায় না পেয়ে গত ২৯ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন তরুণী। 

মোহাম্মদপুর থানার ওসি মাহফুজুল হক মিঞা জানান, ধর্ষণ মামলায় শাহজাহান নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সে ছাত্রলীগের সাবেক নেতা কিনা জানা নেই। অভিযোগ তদন্তে আসামির ফরেনসিক ও ডিএনএ পরীক্ষা করা হবে। 


tag ট্যাগ: #111