ব্যবসায়ীদের এসব যুক্তিতে ত্যক্ত-বিরক্ত ক্রেতারা। তারা বলছেন, একেকবার একেক ছুতায় জিনিসপত্রের দাম বাড়াচ্ছে ব্যবসায়ীরা। সরকারের নিয়ন্ত্রণে নেই বলে ব্যবসায়ীরা যে যার মতো করে দাম নিচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ভোক্তারা। গতকাল মঙ্গলবার কারওয়ান বাজারে ১৫০ টাকা দরে বেগুন কেনার পর বেসরকারি চাকরিজীবী হায়দার আলী সমকালকে বলেন, ‘বাসার পাশে রাজাবাজার থেকে না কিনে কারওয়ান বাজারে এলাম। এখানেও সেই একই দর। দুই দিনের বৃষ্টিতে দাম আকাশচুম্বী হবে কেন? সবজি তো আমদানি করতে হয় না।’
অর্থনীতি বিশেষ প্রতিবেদন
অস্থির সবজি বাজার বৃষ্টির ছুতায়
হঠাৎ সবজি বাজারে দামের তাপে পুড়ছেন ক্রেতা। কয়েকটি সবজির দাম হয়ে গেছে দ্বিগুণ। অনেক কাঁচা তরকারির কেজিতে বেড়েছে ২০ থেকে ৫০ টাকা। এর মধ্যে বড় গোল বেগুন কেনাবেচা হচ্ছে অস্বাভাবিক দামে; এক কেজি কিনতে গুনতে হচ্ছে ১৫০-১৬০...
person
বিশেষ প্রতিনিধি
verified
Reporter
schedule
প্রকাশ: বুধবার, ১১ অক্টোবর ২০২৩ • দুপুর ০১:০৯
history
আপডেট: ৩ বছর আগে
timer
১ মিনিট পড়ার সময়
visibility
১৯০ বার পঠিত