calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অর্থনীতি / ১৫ কোটি ডিমের একটিও আসেনি আমদানির অনুমতি দেওয়া
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

১৫ কোটি ডিমের একটিও আসেনি আমদানির অনুমতি দেওয়া

আমদানির অনুমতি দিয়েও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না ডিমের বাজার। পুরোনো অজুহাতে আমিষজাতীয় পণ্যটির দাম এক দিনের ব্যবধানে আরও এক দফা বেড়েছে। বড় বাজারগুলোয় খুচরা বিক্রেতারা প্রতি ডজন ফার্মের ডিমের দাম রাখছেন ১৫৫ থেকে ১৬০ টাকা।...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩ • দুপুর ১২:১২
history আপডেট: ৩ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ৮২ বার পঠিত

গত ১৪ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় প্রথমবারের মতো প্রতিটি ফার্মের ডিমের খুচরা দর ১২ টাকা নির্ধারণ করে দেয়। সেই হিসাবে ডজনের দাম দাঁড়ায় ১৪৪ টাকা। দর বেঁধে দেওয়ার পাশাপাশি ডিম আমদানির অনুমতিও দেয় বাণিজ্য মন্ত্রণালয়। গত ১৮ সেপ্টেম্বর প্রথম দফায় চার কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়। এরপর আরও দু’দফা ১০ কোটি আমদানির অনুমতি দেওয়া হয়। তিন দফায় মোট ১৫ কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হলেও এখন পর্যন্ত আমদানি করা কোনো ডিম দেশে আসেনি। অন্যদিকে দর বেঁধে দেওয়ার প্রায় এক মাস পরও বাজারে তা কার্যকর হয়নি।

রাজধানীর খুচরা বাজারগুলোয় গত মঙ্গলবার ডিমের ডজন বিক্রি হয়েছিল ১৫৫ থেকে ১৬০ টাকা। তবে এক দিনের ব্যবধানে দাম আরেক দফা বেড়েছে। মাস দু’য়েক আগে ডিমের দাম যে রেকর্ড গড়েছিল সেই অবস্থানে আবারও পৌঁছে গেছে। 

গতকাল বুধবার রাজধানীর তেজকুনিপাড়া, হাতিরপুল কাঁচাবাজারসহ এলাকাভিত্তিক কয়েকটি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকা। তবে এক হালি কিনতে হলে ব্যবসায়ীরা দাম রাখছেন ৬০ টাকা। প্রতিটি ডিমের দাম পড়ছে ১৫ টাকা। তবে কারওয়ান বাজারের মতো বড় বাজারগুলোয় কিছুটা কম দরে পাওয়া যাচ্ছে। গতকাল কারওয়ান বাজারে ডিমের ডজন বিক্রি হয় ১৫৫ থেকে ১৫৮ টাকায়।

তেজকুনিপাড়া এলাকার মা-বাবার দোয়া স্টোরের স্বত্বাধিকারী ওহিদুল ইসলাম বলেন, পাইকারি বাজারে চার-পাঁচ দিন ধরে ডিমের দাম বাড়তি। ডজন ১৭০ টাকার কমে বিক্রি করলে লাভ থাকে না।

তেজগাঁওয়ের ডিম ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি আমানত উল্লাহ বলেন, আমদানির কথা বলা হলেও এখনও কোনো ডিম আসেনি বাজারে। তাছাড়া কয়েক দিনের টানা বৃষ্টিতে ডিমের চাহিদা বেড়েছে।

প্রথম দফায় ডিম আমদানির অনুমতি পেয়েও এখন পর্যন্ত আমদানি করতে পারেনি মীম এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী পিয়ার হোসেন সমকালকে বলেন, ডিম আমদানিতে ৩৩ শতাংশ শুল্ক রয়েছে। এতে প্রতিটি ডিমের আমদানি খরচ ১০ টাকার বেশি পড়ে। আমদানির অনুমতি পাওয়া প্রতিষ্ঠানগুলো গত মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে গিয়ে সরকারের কাছে ডিমের আমদানি ব্যয় তুলে ধরে।

তিনি বলেন, ইতোমধ্যে অনেকেই এলসি খুলেছে। আগামী সপ্তাহে কিছু ডিম আসবে। বাজার পরিস্থিতি বুঝে তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ আমদানি করতে হবে এ গ্রেডের ডিম। ভারতে এ মানের ডিমের দাম কিছুটা বেশি। এসব ডিম এনে সরকার নির্ধারিত দরে বিক্রি করলে লোকসান হবে।

tag ট্যাগ: #111