১৩ অক্টোবর সকাল সোয়া ১০টার দিকে ইউরেনিয়াম বহনকারী গাড়িবহর প্রকল্প এলাকায় প্রবেশ করে। প্রবেশের সাথে সাথে প্রকল্পে কর্মরত বাংলাদেশী ও রাশিয়ানরা বহনকারী গাড়ি বহরকে স্বাগত জানান।
ইউরেনিয়াম বহনকারী গাড়িবহর ভোরে রাজধানী ঢাকা থেকে রওনা হয়ে বঙ্গবন্ধু সেতু পার হয়ে নাটোরের বনপাড়া ও পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া হয়ে রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছায়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী।
তিনি জানান, প্রথম ও দ্বিতীয় চালানের মতো সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থায় ইউরেনিয়ামের তৃতীয় চালান ১০টার কিছুক্ষণ আগে রূপপুর এলাকায় প্রবেশ করেছে।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর বাংলাদেশে এসে পৌঁছায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জ্বালানির প্রথম চালান। পরের দিন ২৯ সেপ্টেম্বর বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় জ্বালানি নেয়া হয় প্রকল্প এলাকায়।