calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / পাকিস্তানকে হারিয়ে রোহিত বললেন, ‘বেশি উচ্ছ্বাসের কিছু নেই’
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

পাকিস্তানকে হারিয়ে রোহিত বললেন, ‘বেশি উচ্ছ্বাসের কিছু নেই’

এশিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান। এই দুই দলের খেলা মানেই বাড়তি উত্তেজনা। ম্যাচের পরতে পরতে থাকে রোমাঞ্চ।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ • রাত ১০:৫০
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৯০ বার পঠিত

অতীতের মতো এবারের বিশ্বকাপেও হাইভোল্টেজ ম্যাচ হিসেবে বিবেচনা করা হয়েছিল ভারত-পাকিস্তান ম্যাচকে। ধারণা করা হয়েছিল এই ম্যাচে শ্বাসরুদ্ধকর লড়াই হবে। কিন্তু হতশ্রী ব্যাটিং আর ছন্নছাড়া বোলিংয়ে ভারতের বিপক্ষে স্রেফ উড়ে যায় পাকিস্তান। 

শনিবার ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ৪২.৫ ওভারে ১৯১ রানে অলআউট হয় পাকিস্তান। 

টার্গেট তাড়া করতে নেমে ১১৭ বল হাতে রেখে ৭ উইকেটের দাপুটে জয় পায় ভারত। এই জয়ে তৃতীয় পজিশন থেকে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে হটিয়ে শীর্ষে উঠে যায় বিশ্বকাপের স্বাগতিকরা।

ভারত নিজেদের প্রথম তিন ম্যাচে বিশ্বকাপের রেডর্ক পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, আফগানিস্তানের পর ,পাকিস্তানকে পরাজিত করে।

শনিবার পাকিস্তানকে হারানোর পর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা বলেন, আমরা খুব বেশি উত্তেজিত হতে চাই না এবং খুব কমও হতে চাই না। এটি একটি দীর্ঘ টুর্নামেন্ট। সেমিফাইনালের আগে প্রতিটি দলকে নয়টি করে ম্যাচ খেলতে হবে। শিরোপা জয়ের আগ পর্যন্ত আমাদের ধারাবাহিক পারফর্ম করে যেতে হবে। 

tag ট্যাগ: #111