calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অপরাধ / নিয়োগ পরীক্ষার আগেই ফলাফল! পবিপ্রবিতে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

নিয়োগ পরীক্ষার আগেই ফলাফল! পবিপ্রবিতে

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপসহকারী খামার তত্ত্বাবধায়ক পদে নিয়োগ পরীক্ষার আগেই ফল ফেসবুকে ভাইরাল হয়েছে।

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩ • দুপুর ০১:০৭
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৩২ বার পঠিত

ওই পদে অতিরিক্ত যোগ্যতা থাকা প্রার্থীদের ভাইভা কার্ড দেওয়া হয়নি। আর পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ভাইভা বোর্ডে যাতে কোনো বিতর্ক তৈরি না হয়, সে কারণেই এমনটি করা হয়ে থাকতে পারে বলে অভিযোগ পাওয়া গেছে। 

 অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়টির অ্যাগ্রোনমি বিভাগে উপসহকারী খামার তত্ত্বাবধায়ক পদে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে কৃষি ডিপ্লোমা চাওয়া হয়েছে। তবে এ পদে কৃষি বিষয়ে স্নাতক পাস অনেকে আবেদন করলেও তাদের ভাইভা কার্ড দেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসনও বিষয়টি স্বীকার করেছে। 

এ বিষয়ে জানতে চাইলে পবিপ্রবির রেজিস্ট্রার প্রফেসর ড. সন্তোষ কুমার বসু বলেন, সার্কুলারে যেভাবে চাওয়া হয়েছে, সে অনুযায়ী ভাইভা কার্ড দেওয়া হয়েছে। 

তবে কোন যুক্তিতে অতিরিক্ত যোগ্যতাধারীদের বাদ দেওয়া হলো— এমন প্রশ্নের জবাবে রেজিস্ট্রার বলেন, এটি বাছাই কমিটি বলতে পারবে। 

যোগাযোগ করা হলে বাছাই কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী বলেন, মৌখিকভাবে খোঁজ নিয়ে জানা গেছে, কোথাও এভাবে দেয়নি। তাই আমরাও দেইনি। 

একই বিষয়ে অতিরিক্ত অথবা উচ্চতর ডিগ্রি থাকা কোনো প্রার্থীর অপরাধ কিনা এমন প্রশ্নের সদুত্তর দেননি তিনি। 

এদিকে উপসহকারী খামার তত্ত্বাবধায়ক পদে মঙ্গলবার নিয়োগ পরীক্ষা শুরু হওয়ার আগেই ফল ফেসবুকে ভাইরাল হয়ে যায়। ওই পদে রিপন নামে এক ব্যক্তি নিয়োগ পেতে যাচ্ছেন বলে বেশ কয়েকটি ফেসবুক আইডি থেকে তথ্য প্রকাশ করা হয়। এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে তোলপাড় শুরু হয়। একই সঙ্গে নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। 

এসব বিষয় জানতে চাইলে নিয়োগ বোর্ডের সভাপতি ও বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত যুগান্তরকে বলেন, এগুলো ভুয়া খবর। এসব জিনিস নিয়ে নাচানাচি করার কিছু নেই।

tag ট্যাগ: #111