calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / সাকিবদের সঙ্গে ডিনার করবেন পাকিস্তানি মডেল ভারতকে হারাতে পারলে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

সাকিবদের সঙ্গে ডিনার করবেন পাকিস্তানি মডেল ভারতকে হারাতে পারলে

ভারতের বিপক্ষে প্রিয় দলের হারের ক্ষত এখনও গদগদে পাকিস্তানিদের। বাংলাদেশ যদি ভারতকে হারাতে পারে তাহলে কিছুটা হলেও সেই ক্ষতে পড়বে স্বান্ত্বনার প্রলেপ। সাকিব আল হাসানের দলের জন্য তাই একটা ঘোষণা দিয়ে রেখেছেন অভিনেত্রী সেহার...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩ • দুপুর ০১:১২
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১২৭ বার পঠিত

টুইটারে শিনওয়ারি লিখেছেন, ‘ইনশা আল্লাহ আমার বাঙালি বন্ধু পরের ম্যাচে আমাদের হয়ে প্রতিশোধ নেবে। বাংলার ছেলেরা যদি ভারতকে হারাতে পারে, তাহলে আমি ঢাকায় যাব এবং ওদের সঙ্গে মাছ দিয়ে ডিনার করব।’

২৬ বছর বয়সী সেহার ওই পোস্ট করেছেন ভারত-পাকিস্তান ম্যাচের পরদিন রোববার। এ কদিন পোস্টটি খুব বেশি মানুষের নজরে আসেনি। তবে আগামীকাল বাংলাদেশ-ভারত ম্যাচ সামনে রেখে ওই পোস্ট নিয়ে আলোচনা তুঙ্গে।

সোমবার টুইটারে আরেকটি পোস্ট করেছেন শিনওয়ারি। সেখানে লিখেছেন, ‘বন্ধুরা, বাংলাদেশ ভারতকে হারিয়ে দিতে চলেছে। আমার এই টুইটের স্ক্রিনশট নিয়ে রাখো এবং পরে আমাকে দেখাইও।’

শিনওয়ারির পোস্ট নিয়ে এক ভারতীয় সমর্থক লিখেছেন, ‘ও জানে এটা হবে না। সে কারণেই এসব বলছে।’ আরেকজন লিখেছেন, ‘এ ধরনের মানুষের মধ্যে আজেবাজে কথার কমতি নেই।’ এক বাংলাদেশি আবার লিখেছেন, ‘আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ থেকে ভালোবাসা। ইনশা আল্লাহ আমরা ভারত–পাকিস্তান দুই দলের বিপক্ষেই জিতব।’

tag ট্যাগ: #111