calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / আর্জেন্টিনা বাঁধভাঙা আনন্দে ভাসছে , যা বললেন স্কালোনি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

আর্জেন্টিনা বাঁধভাঙা আনন্দে ভাসছে , যা বললেন স্কালোনি

বিশ্বকাপের ফাইনাল ফাইনালের মতোই হলো। শ্বাসরুদ্ধকর ফাইনালে রোমাঞ্চ ছড়িয়ে অবশেষে জয় পেল আর্জেন্টিনা। ২৩ ও ৩৬ মিনিটে মেসি ও ডি মারিয়ার গোলে ৭৯ মিনিট পর্যন্ত (২-০) গোলে এগিয়ে থেকে জয়ের অপেক্ষায় ছিল আর্জেন্টাইনরা।এরপর মাত্র...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২ • দুপুর ০১:৫৫
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৪৩ বার পঠিত

অতিরিক্ত সময়ে প্রথমে গোল করে (১০৮ মিনিটে) আর্জেন্টিনাকে ফের এগিয়ে নেন লিওনেল মেসি। এরপর মাত্র ১০ মিনিটের ব্যবধানে (১১৮ মিনিটে) পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক করার মধ্য দিয়ে ফ্রান্সকে ফের সমতায় (৩-৩) ফেরান এমবাপ্পে। ১২০ মিনিটের খেলা ৩-৩ ড্র হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে জিতে তৃতীয় শিরোপা নিশ্চিত করে লিওনেল মেসির আর্জেন্টিনা। 

১৯৮৬ সালে ম্যারাডোনা বিশ্বকাপ উপহার দিয়ে যাওয়ার পর ৩৬ বছরে কেটে যায়। শিরোপার এই খরা কাটালেন লিওনেল মেসি।  তার পায়ের জাদুতে কাতার বিশ্বকাপে জিতে তৃতীয়বার শিরোপা ঘরে তুলে নেয় আর্জেন্টাইনরা।

এই বিশ্বকাপ জয়ে বাঁধভাঙা আনন্দে ভাসছে আর্জেন্টিনা।দলটির কোচ লিওনেল স্কালোনির কাছে হয়তো আজীবণ ঋণী থাকবেন আর্জেন্টিনার মানুষেরা।আর্জেন্টিনার স্বপ্ন জয়ের কারিগর। গত আট বিশ্বকাপে যা কেউ করতে পারেননি, তা তিনি করে দেখিয়েছেন।তাই তো আর্জেন্টিনার মানুষদের আনন্দের মুহূর্তটি আজ উপভোগ করতে বলেছেন স্কালোনি। 

কোচ হিসেবে আজ তার সবচেয়ে বড় গর্বের দিন।টাইব্রেকারে গনসালো মন্তিয়েলের শট থেকে জয় নিশ্চিত হওয়ার পর কান্নায় ফেটে পড়েন তিনি।তবে এটি দুঃখের কান্না নয়, সুখের কান্না।

জয়ের পর কোচ স্কালোনি বলেন, ‘আমি গর্বিত। অন্যান্য দিনের চেয়ে কম রোমাঞ্চিত আমি, তবে আমি আজ মুক্ত। এই দল আমাকে গর্বিত করেছে, এই অর্জন তাদের। আমি মানুষকে বলতে চাই- এই ঐতিহাসিক মুহূর্ত উপভোগ করুন।’

tag ট্যাগ: #2222