calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / বাংলাদেশ সুখবর পেল নেদারল্যান্ডস ম্যাচের আগে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সুখবর পেল নেদারল্যান্ডস ম্যাচের আগে

বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে সাকিব আল হাসানের দল। তার আগে সুসংবাদ এসেছে টাইগার শিবিরে।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩ • বিকাল ০৩:৩৪
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৪২ বার পঠিত

সবশেষ দুই ম্যাচে ইনজুরির কারণে দলে না থাকা তাসকিন আহমেদ ফিরতে যাচ্ছেন এই ম্যাচে। ম্যাচের আগের দিন আজ কলকাতায় সংবাদ সম্মেলনে এসে এই পেসার শুনিয়েছেন এমন আশার বাণী।

ভারতের বিপক্ষে সর্বশেষ ম্যাচে কাঁধের চোটের কারণে খেলতে পারেননি তাসকিন আহমেদ। এর পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও মাঠে নামতে পারেননি এই ডানহাতি পেসার।

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচে খেলেছেন তাসকিন। এর মধ্যে আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে ছয় ওভার করে বল করেন তাসকিন, নিউজিল্যান্ডের বিপক্ষে চেন্নাইয়ে করেন ৮ ওভার। তিন ম্যাচে কেবল ২ উইকেট পেয়েছেন তিনি।

এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করার সময় বাঁ ঊরুতে চোট পেয়েছিলেন সাকিব। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরেছেন তিনি। এবার তাসকিন ফিরলে ১৫ সদস্যের স্কোয়াড চোটমুক্ত হবে। ফলে একাদশ গড়ার ক্ষেত্রে বাড়তি চিন্তায় পড়তে হবে না টিম ম্যানেজমেন্টকে।

tag ট্যাগ: #111