দলের এমন হারের পেছনে বিশ্বকাপের আগে তামিম ইস্যু দলের পারফরম্যান্সে প্রভাব ফেলেছে কিনা। এমন প্রশ্নে তিনি বলেন, ‘ফেলতেই পারে, অস্বাভাবিক কিছু না। ব্যক্তি বিশেষের মনের ভেতর কী আছে, এটা বলা মুশকিল। আপনি যেটি বলছেন, সেটি আমি অসম্মতি জানাচ্ছি না। ফেলতেই পারে।’
এ ছাড়া এমন হারের বৃত্তে থাকাই বাংলাদেশ দল বলে মনে হচ্ছে না সাকিবের। এ নিয়ে তিনি বলেন, ‘পুরো টুর্নামেন্ট জুড়েই আমরা সংগ্রাম করছি নিজেদের সঙ্গে। আমাদের মাথায় কি চলছে আমার জানা নেই। এই দলটিকে দেখে বাংলাদেশ দল মনে হচ্ছে না। সমর্থকরা আমদের ভালো ও খারাপ সময়ে সঙ্গেই ছিল।’
ডাচদের বিপক্ষে হারের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমার মনে হয় নেদারল্যান্ডসকে ১৬০-১৭০-এর ভেতর আটকে রাখা উচিত ছিল। পুরো টুর্নামেন্টজুড়েই আমরা ব্যাটিংয়ে খারাপ করছি। এর থেকে খারাপ আর হতে পারে না। এখান থেকে বের হওয়া কঠিন।’