calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অর্থনীতি / কাঁচাবাজার ফাঁকা রাজনৈতিক উত্তাপে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

কাঁচাবাজার ফাঁকা রাজনৈতিক উত্তাপে

‘ছয়টা মুরগি শেষ। দুই দিনের ব্যবসা এক দিনেই নাই হয়ে গেল। রাজনীতির কারণে আমরা ছোট ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত।’ গতকাল শনিবার বিকেলে এ প্রতিবেদককে এভাবেই বললেন রাজধানীর শান্তিনগর কাঁচাবাজারের বিসমিল্লাহ ব্রয়লার হাউসের বিক্রেতা...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৯ অক্টোবর ২০২৩ • সকাল ১১:১৭
history আপডেট: ২ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ২৭ বার পঠিত

শান্তিনগর কাঁচাবাজারের মুরগি ব্যবসায়ীরা বলেন, গ্যাসের ঝাঁজ থেকে নিজেদের ও ব্রয়লার মুরগি রক্ষা করতে আগুন জ্বালিয়ে ক্ষতি এড়ানো যায়নি। সরেজমিন দেখা গেছে, বাজারের ভেতরে বিভিন্ন জায়গায় আগুনে পোড়ানো ছাই রয়েছে।

গতকাল সরেজমিন গেছে, শান্তিনগর বাজারে মাছ, মুরগি, সবজি নিয়ে বসে আছেন ব্যবসায়ীরা। পণ্য থাকলেও বাজার ক্রেতাশূন্য। এ বাজারের শওকত সবজি ঘরের বিক্রয়কর্মী আব্দুল আজিজ বলেন, ভোর ৫টায় সবজি এনেছেন কারওয়ান বাজার থেকে। ২০ থেকে ২৫ হাজার টাকার সবজি তুলছেন দোকানে। অন্যদিন হলে বিক্রি শেষ পর্যায়ে থাকত। কিন্তু কোনো কাস্টমারও নেই। বিক্রি না হলে সবজিগুলো পচে যাবে। তাতে লোকসান গুনতে হবে। সমাবেশ ঘিরে ধাওয়া-পাল্টা ধাওয়ার কারণে আতঙ্কে সেগুনবাগিচা এলাকার অনেক সবজি ও মুদি দোকানও বন্ধ দেখা গেছে। কারওয়ান বাজার, তেজকুনিপাড়া, হাতিরপুল, বাসাবো বৌদ্ধমন্দিরসহ কয়েকটি নিত্যপণ্যের বাজারেও একই অবস্থা। এসব বাজারে শাকসবজি ও মাছের সরবরাহ ছিল তুলনামূলক কম। দাম ছিল বেশ চড়া। ক্রেতাও ছিলেন হাতেগোনা।

সবজি বিক্রেতারা প্রতি কেজি বরবটি ১০০-১২০, গোল কালো বেগুন ১২০-১৪০, লম্বা বেগুন ১০০-১১০, করলা ১০০-১২০, টমেটো ১২০-১৩০, কাঁচামরিচ ১৬০-১৮০, পুরোনো আলু ৬০-৬৫ এবং নতুন আলু ১৫০-১৬০ টাকা দরে বিক্রি করেছেন। কাঁচা পেঁপের কেজি ৪০-৪৫ টাকায় পাওয়া যাচ্ছে। এ ছাড়া অন্যান্য সবজির কেজি ৭০-৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। মাছ-মাংসের বাজারেও ক্রেতা সংকট ছিল। মাছের সরবরাহও কম দেখা গেছে।

ব্যবসায়ীদের চোখেমুখে হতাশা

রাজনৈতিক কর্মসূচির কারণে গতকাল রাজধানীর পল্টন, সেগুনবাগিচা, ফকিরাপুল, আরামবাগ, শান্তিনগর ও কাকরাইল এলাকায় সব ধরনের দোকানপাট বন্ধ দেখা গেছে। ব্যবসায়ীরা বলছেন, উত্তেজনার কারণে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানকে নিরাপদ রাখতে দোকান বন্ধ রেখেছেন তারা।

সেগুনবাগিচা এলাকায় হাবিবুর রহমান নামের এক মুদি দোকানির সঙ্গে কথা হয়।  তিনি বলেন, ভয়ের কারণেই দোকান বন্ধ রেখেছেন। বিকেলে থমথমে পরিস্থিতির মধ্যে দোকান খোলা রাখলে জিনিসপত্রের পাশাপাশি নিজেও হুমকির মুখে পড়তেন বলে জানান তিনি। কারওয়ান বাজারের সবজি বিক্রেতা দুলাল হোসেন বলেন, গতকাল তাঁর একেবারে বেচাকেনা হয়নি। প্রতিদিন সবজি কিনে তা ওই দিনেই বিক্রি করতে হয়। নতুবা পচে যায়। এর মধ্যে আগামীকালের হরতাল (আজ রোববার) নিয়ে শঙ্কা কাজ করছে।

হরতালের কারণে বাজারে সবজি আসবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, তাঁর ছোট ব্যবসা। এ ব্যবসার আয়ে সংসার চলে। কিন্তু বেচাকেনা করতে না পারলে সংসার চলবে না। একই বাজারের আলু ব্যবসায়ী খলিলুর রহমান বলেন, আলুর দাম বাড়তি। সরবরাহ কম। এর মধ্যে হরতালের কারণে আলু আসবে কিনা তা নিয়ে তিনিও শঙ্কায়।

tag ট্যাগ: #111