calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / আফগান অধিনায়ক শ্রীলংকাকে হারিয়ে যা বললেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

আফগান অধিনায়ক শ্রীলংকাকে হারিয়ে যা বললেন

১৯৯৬ সালের বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকা পরাস্ত হলো এশিয়ার উঠতি দল আফগানিস্তানের সঙ্গে। সোমবার ভারতের পুনের মহারাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচে শ্রীলংকা হেরে যায় আফাগানিস্তানের বিপক্ষে।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩ • সকাল ০৯:৫৮
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৯ বার পঠিত

এদিন শ্রীলংকাকে ৪৯.৩ ওভারে ২৪১ রানে অলআউট করে আফগানরা। টার্গেট তাড়া করতে নেমে ২৮ বল হাতে রেখে ৭ উইকেটের দাপুটে জয় পায় আফগানিস্তান।

এর আগে বিশ্বকাপের চলতি আসরেই সবশেষ ২০১৯ সালের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং ১৯৯২ সালের বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানকে হারায় আফগানরা। 

সোমবার পুনেতে শ্রীলংকার বিপক্ষে দাপুটে জয়ে ৭৪ বলে দুটি চার আর এক ছক্কায় ৬৩ রানের ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি। 

খেলা শেষে তিনি বলেন, সব বিভাগে যেভাবে পারফর্ম করেছি এতে আমরা বেশ খুশি এবং অধিনায়ক হিসেবে আমি গর্বিত।। পাকিস্তানের বিপক্ষে জিতে আমাদের আত্মবিশ্বাস অনেক বেড়েছে। 

তিনি আরও বলেন, আজ আমরা বোলিংয়েও খুব ভালো শুরু করেছি। কোচ আমাদের সবসময় ইতিবাচক ক্রিকেট খেলার পরামর্শ দেন। পাকিস্তান ম্যাচের আগে কোচের কথায় আমাদের মানসিকতা অনেক বদলে গেছে। বিশ্বকাপের আগে আমরা অনেক পরিশ্রম করেছি। তার ফলও পাচ্ছি। 

হাশমতউল্লাহ আরও বলেন, একজন অধিনায়ক হিসেবে আমার কাছে অনেক ভালো লাগছে। এই পারফরম্যান্সের ধারাবাহিকতা আগামী ম্যাচগুলোতেও ধরে রাখতে চাই। আমি ভারতীয় জনগণকে ধন্যবাদ জানাই আমাদের সমর্থন করার জন্য স্টেডিয়ামে আসায়।

tag ট্যাগ: #111