calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / কলকাতায় হবে ভারত বনাম পাকিস্তানের সেমিফাইনাল!
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

কলকাতায় হবে ভারত বনাম পাকিস্তানের সেমিফাইনাল!

বুধবার বিশ্বকাপের ৩২তম ম্যাচে নিউজিল্যান্ডকে ১৯০ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ের ফলে ফের একবার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ডের হারের ফলে সেমিফাইনালে ওঠার আশা অনেকটাই বেড়ে গেছে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩ • দুপুর ১২:২৩
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৫৮ বার পঠিত

সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন টুইট করে লিখেছেন, ‘কেউ কি মনে করেন ভারত বনাম পাকিস্তানের সেমিফাইনাল ম্যাচটি কলকাতায় অনুষ্ঠিত হবে?’ তবে ভনের ভবিষ্যদ্বাণী মানতে চাননি পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার। মাইকেল ভনের টুইটের জবাবে আখতার লিখেছেন, ‘এই জিনিসগুলো আমাদের আগেও নষ্ট করেছে, ভন।’

ইংল্যান্ডের সাবেক ক্যাপ্টেনের টুইটের পরেই এই বিষয়ে নেটিজেনরা ঝাঁপিয়ে পড়েন। অনেকে তো ৯-০ হওয়ার কথাও লিখতে শুরু করেন। আবার অনেকে এটিকে অসম্ভব বলে মনে করছেন। দেখে নেয়া যাক কোন অঙ্কে ভনের কথা সত্যি হলেও হতে পারে।

২০২৩ বিশ্বকাপে, দক্ষিণ আফ্রিকার সংগ্রহে রয়েছে ১২ পয়েন্ট এবং ভালো রান রেট নিয়ে তেম্বা বাভুমারা টেবিলের শীর্ষে রয়েছে। ভারতের সংগ্রহে ১২ পয়েন্ট রয়েছে এবং তারা দ্বিতীয় স্থানে রয়েছে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সংগ্রহে রয়েছে ৮ পয়েন্ট। ৭ ম্যাচে পাকিস্তানের পয়েন্ট ৬।
অন্যদিকে ৬ ম্যাচে ৬ পয়েন্ট রয়েছে আফগানিস্তানের পকেটে। এখান থেকে পাকিস্তানকে যেকোনো মূল্যে নিউজিল্যান্ডকে হারাতেই হবে। যাতে সে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে পারে বাবর আজমরা এবং তারপরে আশা করতে হবে যে শ্রীলঙ্কা যেন নিউজিল্যান্ডকে হারায়। এবং পাকিস্তান দল যদি নিউজিল্যান্ডকে পরাজিত করে তাহলে বাবরদের সেমিফাইনালে যাওয়ার একটা আশা তৈরি হতে পারে। তারপরে ইংল্যান্ডের দিকে দেখতে হবে। এবং পাকিস্তান লিগে তাদের শেষ ম্যাচে যেন ইংল্যান্ডের বিরুদ্ধে বড় রানের ব্যবধানে জয় পায়।

রান রেটের ভিত্তিতেও পাকিস্তানকে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হবে। কারণ রান রেটের ক্ষেত্রে নিউজিল্যান্ডকে টপকে যেতে হবে। ২০২৩ বিশ্বকাপে ৭ ম্যাচে পাকিস্তানের সংগ্রহে রয়েছে ৬ পয়েন্ট। বর্তমানে বাবর-রিজওয়ানরা টেবিলের পঞ্চম স্থানে রয়েছে। জটিল অঙ্কে আটকে পাকিস্তানের ২০২৩ আইসিসি ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট।
সূত্র : হিন্দুস্তান টাইমস

tag ট্যাগ: #111