calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সম্পাদকীয় / ব্যবসা-বাণিজ্যে রাজনৈতিক সংঘাতের প্রভাব
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সম্পাদকীয় বিশেষ প্রতিবেদন

ব্যবসা-বাণিজ্যে রাজনৈতিক সংঘাতের প্রভাব

করোনা মহামারির পর চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দেশের ব্যবসা-বাণিজ্যের গতিতে বাধা সৃষ্টি করেছে। দেড় বছরের বেশি সময় দেশের অর্থনীতি চাপের মধ্যে আছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই দেশের অর্থনীতির সূচকগুলোয় অস্থিরতা...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩ • দুপুর ১২:৪৫
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৮৩ বার পঠিত

মূল্যস্ফীতির ভয়াবহ চাপে দিশেহারা হয়ে পড়েছে সাধারণ মানুষ। উদ্ভূত পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক সংকট লাঘবে সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি যেভাবে অস্থিতিশীল হয়ে উঠছে, তাতে অর্থনীতিতেও নানামুখী আঘাত আসতে পারে। দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি আমদানি-রপ্তানি খাত। এমনিতেই নানা ঝুঁকির মধ্যে আছে আমাদের রপ্তানি খাত। রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে এ খাতে অনিশ্চয়তা সৃষ্টি হলে ঝুঁকি বাড়তে পারে। আমদানি-রপ্তানি খাতে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে উৎপাদন ব্যাহত হওয়ারও আশঙ্কা থাকে। উৎপাদনের সঙ্গে কর্মসংস্থানের বিষয়টি সরাসরি জড়িত। দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি না হলে বেকারের সংখ্যাও বাড়বে। উদ্ভূত পরিস্থিতিতে দেশের অর্থনীতি নিয়েও মানুষের উদ্বেগ বাড়ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার বিকল্প নেই।

অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, চলমান রাজনীতির সমাধান অহিংস পথে নাকি সংঘাতের মাধ্যমে ফয়সালা হবে, তার ওপর নির্ভর করবে ভবিষ্যৎ মূল্যস্ফীতির চাপ নির্দিষ্ট বা বাঁধা আয়ের মানুষের ওপর আরও কত দুর্বিষহ হয়ে উঠবে, দেশের অর্থনৈতিক অগ্রগতি কতখানি ধরে রাখা যাবে এবং আমরা গণতান্ত্রিক ব্যবস্থার দিকে আদৌ এগোতে পারব কি না-এসব বিষয়। বস্তুত দেশে রাজনৈতিক অনিশ্চয়তার মাত্রা বাড়লে কর্মসংস্থানের সংকট বাড়বে; আয় কমবে। এতে অর্থনীতিতে স্থবিরতা সৃষ্টি হবে; যা জনগণের দুর্ভোগ আরও বাড়াবে। এক বছরেরও বেশি সময় মূল্যস্ফীতির কারণে গরিব মানুষকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে সংশ্লিষ্ট সবাইকে দৃষ্টি দিতে হবে।

মনে রাখতে হবে, রাজনৈতিক পরিস্থিতি খারাপ হলে বিদেশিরা বিনিয়োগে আগ্রহী হবে না। ২০১৩ ও ২০১৪ সালে রাজনৈতিক অস্থিরতার কারণে বিদেশি বহু ক্রেতা আমাদের অর্ডার বাতিল করে দিয়েছিলেন। এমনিতেই তৈরি পোশাক খাতের সার্বিক পরিস্থিতি ভালো নয়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অর্ডার কম আসছে। এর সঙ্গে রাজনৈতিক অনিশ্চয়তা বা অস্থিরতা শুরু হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। দেশের অর্থনীতিতে যাতে চাপ আর না বাড়ে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। আলোচনার পরিবেশ যাতে নষ্ট না হয়, রাজনৈতিক দলগুলোকে সেদিকেও দৃষ্টি দিতে হবে।

tag ট্যাগ: #111