calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অর্থনীতি / টাইগার নিউ এনার্জি ২৭ কোটি টাকার বিনিয়োগ পেল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

টাইগার নিউ এনার্জি ২৭ কোটি টাকার বিনিয়োগ পেল

নবায়নযোগ্য শক্তির উৎস ব্যবহার করে ব্যাটারি চার্জ এবং স্বল্প খরচে ব্যাটারি বিনিময় করার স্টেশন চালু করেছে টাইগার নিউ এনার্জি। সারাদেশে এমন চার্জার স্টেশন ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বিদেশি বিনিয়োগকারী ওয়েভমেকার পার্টনারসের...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩ • সকাল ০৯:৫০
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৪৫ বার পঠিত

একটি ব্যাটারি চার্জ হতে সময় লাগে প্রায় ৬-৭ ঘণ্টা। স্বল্প আয়ের চালকদের বিপুল সময় এবং উপার্জন নষ্ট হয় ব্যাটারি পুনরায় চার্জ দিতে। এছাড়া একবার এই ব্যাটারি পরিবর্তনের খরচও অনেক বেশি। আর এ সমস্যার সমাধানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দুইজন গ্রাজুয়েট, নিকোল মাও এবং ইউয়ে ঝু তিন চাকার ব্যাটারিচালিত যানবাহনের জন্য নিয়ে এসেছে যুগান্তকারী এক উদ্ভাবন।

তারা উদ্ভাবন করেছে ‘লিথিয়াম আয়ন’ ব্যাটারি। লেড এসিড ব্যাটারির তুলনায়, লিথিয়াম আয়ন ব্যাটারি অনেক বেশি পরিবেশবান্ধব। 

টাইগার নিউ এনার্জি পরিবেশবান্ধব পরিবহনের একটি সবুজ বিপ্লব রচনা করার লক্ষ্যে চালু করেছে ‘লিথিয়াম আয়ন’ ব্যাটারি বিনিময় করার স্টেশন। এই স্টেশনগুলো ব্যবহার করে চালকরা কয়েক মিনিটের মধ্যেই নিজের ব্যাটারি পরিবর্তন করে নতুন একটি চার্জ করা ব্যাটারি নিতে পারবেন। তাছাড়া তাদের ব্যাটারি পরিবর্তন স্বল্প খরচ ছাড়াও চালকরা সম্পূর্ণভাবে চার্জ করা ব্যাটারি পেয়ে যেতে পারবেন।

যুগান্তকারী এই প্রযুক্তি বাস্তবায়নের জন্য হার্ভার্ডের দুই উদ্যোক্তা বেছে নিয়েছেন বাংলাদেশকে। ঘনবসতিপূর্ণ বাংলাদেশের যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণরূপে পরিবেশবান্ধব করে তোলাটা দুরূহ কাজ। আর বেশীরভাগ যানবাহন এখনো তেল বা গ্যাসের উপর নির্ভরশীল। এই দৃশ্যকল্প বদলে দেওয়ার জন্যই টাইগার নিউ এনার্জি নিয়ে এসেছে চার্জ দেওয়ার উদ্ভাবনী ব্যবস্থা। 

জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্যগুলোর মধ্যে অন্যতম হল ২০৩০ এর মধ্যে সবার কাছে সাশ্রয়ী, অভিনব এবং পরিবেশবান্ধব বিদ্যুৎ পৌঁছে দেওয়া। সেই লক্ষ্য পূরণে বাংলাদেশকে এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছে টাইগার নিউ এনার্জি। সংবাদ বিজ্ঞপ্তি

tag ট্যাগ: #111