calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / রওশন এরশাদ উপনির্বাচনের ‘কারচুপির’ তদন্ত চান
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

রওশন এরশাদ উপনির্বাচনের ‘কারচুপির’ তদন্ত চান

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে ওঠা কারচুপি ও অনিয়মের বিচার বিভাগীয় তদন্ত চান বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। বৃহস্পতিবার বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। গত...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩ • দুপুর ১২:২০
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৮০ বার পঠিত

জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের অনুসারী হিসেবে পরিচিত জিয়াউল হক মৃধা ৩৭ হাজার ৫৫৭ ভোট পেয়েছেন উপনির্বাচনে। আওয়ামী লীগের শাজাহান আলম পেয়েছেন ৬৬ হাজার ৩১৪ ভোট। নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ করেছেন জিয়াউল হক মৃধা। সংবাদমাধ্যমে দুটি আসনের উপনির্বাচনেই জাল ভোটের খবর এসেছে। তাই নির্বাচন কমিশন ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত করে তদন্ত কমিটি করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে রওশন এরশাদের বরাতে বলা হয়েছে, ‘আমি মনে করি, এ ব্যাপারে বিচার বিভাগীয় তদন্ত হওয়া বাঞ্ছনীয়। আশা করি নির্বাচন কমিশন এ ব্যাপারে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।’

tag ট্যাগ: #111