calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / ফাইনালে ভারত নিউজিল্যান্ডকে বিদায় করে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

ফাইনালে ভারত নিউজিল্যান্ডকে বিদায় করে

বিশ্বকাপের চলমান ১৩তম আসরের শুরু থেকেই অপ্রতিরোধ্য গতিতে এগোচ্ছে ভারত। গ্রুপপর্বে অপরাজিত থেকে ৯ ম্যাচে সর্বোচ্চ ১৮ পয়েন্ট নিয়ে সবার আগে সেমিফাইনালে ওঠে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩ • রাত ১২:২৭
history আপডেট: ২ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ১১৩ বার পঠিত

বুধবার মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে আসরের প্রথম সেমিফাইনালে গতবারের রানার্সআপ নিউজিল্যান্ডকে ৭০ রানের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠে যায় কোহলিরা।

এদিন আগে ব্যাট করে বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ারের জোড়া সেঞ্চুরিতে ভর করে ৪ উইকেটে ৩৯৭ রানের রেকর্ড গড়ে ভারত। এর আগে ২০১৫ সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নকআউট ম্যাচে ৩৯৩ রান করেছিল নিউজিল্যান্ড। আজ তাদের বিপক্ষেই ভারত করল নতুন রেকর্ড।

টার্গেট তাড়া করতে নেমে ৩৯ রানে ২ ওপেনারের উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া দলকে খেলায় ফেরান অধিনায়ক কেন উইলিয়ামসন ও ড্যারেল মিচেল। তৃতীয় উইকেটে ১৪৯ বলে ১৮১ রানের জুটি গড়েন তারা। তাদের অনবদ্য জুটিতে জয়ের স্বপ্ন দেখেছিল নিউজিল্যান্ড। কিন্তু সেঞ্চুরির পথে থাকা উইলিয়ামসন বাউন্ডারি হাঁকাতে গিয়ে সীমানার কাছে ক্যাচ তুলে দিয়ে ফেরেন। 

২২০ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে উইলিয়ামসন আউট হওয়ার পর বালির বাধের মতো ভেঙে যায় নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ। দলের হয়ে ১১৯ বলে ৯টি চার আর ৭টি ছক্কায় ১৩৪ রান করেন মিচেল। ৭৩ বলে ৮টি চার আর এক ছক্কায় ৬৯ রান করেন অধিনায়ক কেন উইলয়ামসন।

এছাড়া ৩৩ বলে ৪১ রান করেন গ্লেন ফিলিপস। বাকি ব্যাটসম্যানরা দায়িত্বশীল ব্যাটিং করতে না পারায় ৪৮.৫ ওভারে ৩২৭ রানেই  অলআউট হয় নিউজিল্যান্ড। ভারতের হয়ে পেসার মোহাম্মদ শামি ৯.৫ ওভারে ৫৭ রানে ৭ উইকেট শিকার করেন। 

বুধবার মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ারের জোড়া সেঞ্চুরিতে ৪ উইকেটে ৩৯৭ রানের রেকর্ড গড়ে ভারত।

বিরাট কোহলি ১১৩ বলে ৯টি চার আর ২টি ছক্কার সাহায্যে ১১৭ রান করেন। ওয়ানেডে ক্রিকেটের ইতিহাসে এদিন রেকর্ড ৫০তম সেঞ্চুরি হাঁকান তিনি। এতদিন ৪৯টি সেঞ্চুরি করে শীর্ষে ছিলেন শচীন টেন্ডুলকার। 

কোহলির সেঞ্চুরির দিনে বিধ্বংসী ব্যাটিংয়ে ৬৭ বলে তিনটি চার আর ৮টি ছক্কার সাহায্যে সেঞ্চুরি পূর্ণ করেন শ্রেয়াস আইয়ার। তিনি ৭০ বলে ৪টি চার আর ৮টি ছক্কার সাহায্যে ১০৫ রান করে ফেরেন।

কোহলির ও শ্রেয়াস আইয়ারের জোড়া সেঞ্চুরির দিনে দারুণ ব্যাটিং করেন দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। শভমান ৬৬ বলের ৮টি চার আর তিনটি ছক্কায় ৮০* রানের অনবদ্য ইনিংস খেলেন। অধিনায়ক রোহিত শর্মা ২৯ বলের ৪৭ রানের ইনিংস খেলেন। এছাড়া ২০ বলে ৩৯ রানের অনবদ্য ইনিংস খেলেন লোকেশ রাহুলও।

tag ট্যাগ: #111