calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / জামায়াতের আমিরকে জিজ্ঞাসাবাদে জঙ্গি সংশ্লিষ্টতা পায়নি সিটিটিসি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

জামায়াতের আমিরকে জিজ্ঞাসাবাদে জঙ্গি সংশ্লিষ্টতা পায়নি সিটিটিসি

জঙ্গিবাদের সংশ্লিষ্টার অভিযোগে গ্রেফতার জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাত দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে বাংলাদেশ জামায়াত ইসলামীর সংশ্লিষ্টতা পায়নি কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২ • রাত ১১:৫৭
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৯২ বার পঠিত

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, ‘জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে রাখা হয়। পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আরও তিন দিন রিমান্ডে আছেন তিনি। তবে এখন পর্যন্ত বাংলাদেশ জামায়াত ইসলামীর জঙ্গিবাদের সংশ্লিষ্টার কোনও তথ্য পাওয়া যায়নি।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিটিটিসি প্রধান বলেন, ‘ডাক্তার শফিকুর রহমান তার ছেলের জঙ্গিবাদের বিষয়ে জানতো। এছাড়া তিনি বিষয়টি স্বীকারও করেছেন। তবে ডাক্তার শফিকুর রহমান বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে না জানিয়ে অপরাধ করেছেন।’

আদালত পাড়া থেকে ছিনতাই হওয়া জঙ্গিদের বিষয়ে জানতে চাইলে সিটিটিসি প্রধান আসাদুজ্জামান কোনও মন্তব্য করেননি।

tag ট্যাগ: #2222