calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অর্থনীতি / ১২৬ কোটি ডলার নভেম্বরে রিজার্ভ কমেছে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

১২৬ কোটি ডলার নভেম্বরে রিজার্ভ কমেছে

অক্টোবরের তুলনায় নভেম্বরে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেশি কমেছে। অক্টোবরে রিজার্ভ কমেছিল ৪৯ কোটি ডলার। আর নভেম্বরে কমেছে ১২৬ কোটি ডলার। অর্থাৎ, অক্টোবরের তুলনায় নভেম্বরে রিজার্ভ কমেছে ৭৭ কোটি ডলার বেশি। নভেম্বরে...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩ • দুপুর ১২:৪৮
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৭৬ বার পঠিত

সূত্র জানায়, আমদানি ব্যয় ও বৈদেশিক ঋণ পরিশোধে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে ডলার বিক্রি করতে হচ্ছে। এর বিপরীতে রিজার্ভে অর্থ জমা হচ্ছে কম। যে কারণে রিজার্ভ কমে যাচ্ছে। এদিকে বৈশ্বিক মন্দায় রপ্তানি আয় কমছে। রেমিট্যান্স গত মাসে বাড়লেও এ মাসে আবার কমে যেতে পারে। কারণ ডলারের দাম কমানোর ফলে রেমিট্যান্স আসার প্রবাহ কমে গেছে।

এদিকে ডিসেম্বরে আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তি বাবদ ৬৮ কোটি ডলার ছাড় হতে পারে। এছাড়া বিশ্বব্যাংক ও এডিবি থেকে আরও কিছু অর্থ ছাড় হবে। এসব মিলে ডিসেম্বরে রিজার্ভ কিছুটা বাড়তে পারে। তবে জানুয়ারির প্রথম সপ্তাহে আবার আকুর দেনা শোধ করতে হবে। তখন আবার রিজার্ভে চাপ বাড়বে।

সূত্র জানায়, ২৩ নভেম্বর নিট রিজার্ভ ছিল ১ হাজার ৯৫৩ কোটি ডলার। এ হিসাবে বৃহস্পতিবার ১ সপ্তাহে কমেছে ১৩ কোটি ডলার। ওই সময়ে গ্রস রিজার্ভ কমেছে ১৪ কোটি ডলার। এছাড়া রিজার্ভ থেকে ডলার নিয়ে গঠন করা বিভিন্ন তহবিলের আকার ছোট করা হচ্ছে। এতে গ্রস রিজার্ভ বেশি কমছে।

এদিকে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা) ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) গত এক সপ্তাহের ব্যবধানে ডলারের দাম দুদফায় ৭৫ পয়সা কমিয়েছে। ২৩ নভেম্বর প্রতি ডলারে ৫০ পয়সা ও রোববার থেকে ২৫ পয়সা কমিয়েছে। কিন্তু বাজারে ডলারের দাম কমছে না। উলটো আরও বাড়ছে। বৃহস্পতিবারও অনেক ব্যাংক সর্বোচ্চ ১২৩ টাকা করে রেমিট্যান্স কিনেছে। বেশি দামে ডলার কেনায় তারা আমদানিতেও বেশি দামে ডলার বিক্রি করছে। ফলে ডলারের দাম কমানোর কোনো প্রভাব পড়ছে না বাজারে।

tag ট্যাগ: #1111