calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / ৩ দলের চেয়ারম্যান এক আসনেই লড়ছেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

৩ দলের চেয়ারম্যান এক আসনেই লড়ছেন

বাংলাদেশ জাতীয় সংসদের ২৭৯ নম্বর আসন চট্টগ্রাম-২। জেলার ফটিকছড়ি উপজেলা নিয়ে আসনটি গঠিত। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত মোট ৪৪টি রাজনৈতিক দলের মধ্য তিনটি দলের চেয়ারম্যান লড়তে চান এ আসনের প্রার্থী হিসেবে।...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ২ ডিসেম্বর ২০২৩ • সকাল ১১:৫৫
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৯৫ বার পঠিত

জানা যায়, মাইজভাণ্ডার দরবার শরিফের কারণে ফটিকছড়ির আলাদা একটি ইতিহাস রয়েছে। ফটিকছড়ির ভোটারদের মধ্যে একটি বড় অংশ মাইজভাণ্ডার দরবারের অনুসারী। যারা সুন্নিয়ত এবং ত্বরিকতপন্থি। আবার দরবার অনুসারী হলেও ভোটাররা জাতীয় রাজনীতির মতোই আওয়ামী লীগ ও বিএনপি দুই ধারায় বিভক্ত। এবার রাজপথের প্রধান বিরোধীদল বিএনপির নির্বাচনে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা থাকায় সারাদেশে ‘ডামি’ প্রার্থীর নামে আওয়ামী লীগের অনেকে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন। কদর রয়েছে সরকার সমর্থিত ছোট দলগুলোরও।

ছোট দলগুলোর মধ্যে বাংলাদেশ তরিকত ফেডারেশন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক। অন্য দুই দল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এবং বাংলাদেশ সুপ্রিম পার্টিও (বিএসপি) সরকারের সঙ্গে সমঝোতায় রয়েছে। সুন্নিয়তপন্থি ভোটারদের সমর্থনের সুযোগ কাজে লাগাতে ফটিকছড়িতে আওয়ামী লীগের সঙ্গে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে এ তিনটি দল।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মধ্যে ১৯ নম্বরে নিবন্ধন পায় তরিকত ফেডারেশন। ২০০৮ সালের ৯ নভেম্বর নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পায় দলটি। দলটির নির্বাচনি প্রতীক ‘ফুলের মালা’। কেন্দ্রীয় কার্যালয় ঢাকার ধানমন্ডিতে। দলটির চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী।

নির্বাচন কমিশনে ৩৫ নম্বর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। ২০০৮ সালের ২০ নভেম্বর নিবন্ধন পায় দলটি। দলটির নির্বাচনি প্রতীক ‘মোমবাতি’। কেন্দ্রীয় কার্যালয় ঢাকার ধানমন্ডিতে। দলটির চেয়ারম্যান মাওলানা এম এ মতিন।

tag ট্যাগ: #111