২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে অভিষেক হয় রাবেয়ার। এই সময়ে ১৪ ম্যাচ খেলে তার শিকার ১৬ উইকেট। ভারতীয় দলের বাংলাদেশ সফরে দারুণ করেন তিনি। ভারতকে শেষ টি-টোয়েন্টিতে হারানোর ম্যাচে রাবেয়া নেন ৩ উইকেট।
২০২২ সালে ক্যারিয়ার শুরু করা ১৮ পেরুনো মারুফা ১ ২ টি-টোয়েন্টি খেলে নিয়েছেন ১২ উইকেট। দারুণ গতি আর স্যুয়িংয়ের কারণে ডাহনাতি পেসার নজর কাড়েন সবার। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও দক্ষতা আছে মারুফার। আগ্রাসী ব্যাটিংয়ে ঝড় তুলতে পারেন।