calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অপরাধ / কুষ্টিয়ায় স্কুলছাত্রের লাশ উদ্ধার নিখোঁজের ৬ দিন পর
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

কুষ্টিয়ায় স্কুলছাত্রের লাশ উদ্ধার নিখোঁজের ৬ দিন পর

কুষ্টিয়ার দৌলতপুরে নিখোঁজের ছয় দিন পর বাগান থেকে শাহীন আলী নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ডাংমড়কা এলাকার একটি মাঠের মেহগনি বাগান...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩ • বিকাল ০৪:১৯
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৮৮ বার পঠিত

স্থানীয়রা জানায়, সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে শাহীন আলী তার দাদার ব্যাটারিচালিত-ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পরের দিন মঙ্গলবার পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, পুলিশ শিশুটির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে। গত ছয় দিন আগে ভ্যানগাড়িসহ শিশুটি নিখোঁজ হয়। রোববার (১৭ ডিসেম্বর) সকালে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে শিশুটির পরিচয় নিশ্চিত করে।

এ বিষয়ে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে বলেও জানান তিনি।
সূত্র : ইউএনবি

tag ট্যাগ: #1111