নির্বাচনী এলাকা নড়াইলের বিভিন্ন প্রান্তে যখন মাশরাফী চষে বেড়াচ্ছেন, মানুষের সমস্যা জানতে ও তার সমাধান দিতে ‘জনতার মুখোমুখি জনতার সেবক' স্লোগানে মানুষের সাথে কথা বলছেন; তখনই রাজনৈতিক ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জনটাও পেয়ে গেলেন মাশরাফী বিন মর্তুজা।
সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভা হয়, যেখানে সভাপতিত্ব করেন শেখ হাসিনা। সেখানে নড়াইল-২ আসনের সংসদ মাশরাফীকে দলের কার্যনিবাহী কমিটিতে নেয়ার বিষয়টি চূড়ান্ত করা হয়। সভা শেষে এই তথ্য সাংবাদিকদের জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর আগে ২০২০ সালে মাশরাফীকে বন ও পরিবেশ বিষয়ক উপকমিটিতে রেখেছিল আওয়ামী লীগ। তাছাড়া মাশরাফী নড়াইল জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য পদেও আছেন।