পরে, এলাকার মাদ্রাসায় ছোট ছোট বাচ্চাদের সঙ্গে কথা বলেন এবং দোয়া চান নৌকার প্রার্থী। এরপর বাবুরহাট এলাকায় সাধারপণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
এ সময় নৌকায় ভোট না দিয়ে অন্য মার্কায় ভোট দিতে চাইলেও, সবাইকে ভোট কেন্দ্রে আসার আহ্বান জানান তিনি।
পরে শহরের জামরুলতলায় আরেকটি উঠান বৈঠকে যান সাকিব। সকালের আড্ডা নামক একটি এলাকাভিত্তিক গ্রুপের সঙ্গে আড্ডায় মাতেন তিনি। এ সময় সাকিবের সঙ্গে সেলফি তোলার হিড়িক পড়ে যায় সেখানে।