মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি বলেন, এখনও ডলার সংকটের কারণে এলসি খুলতে সমস্যা হচ্ছে। এর থেকে উত্তরণে অন্তত ৬টি পণ্য আমদানিতে যেন পর্যাপ্ত ডলার সরবরাহ করা হয়, সে জন্য বাংলাদেশ ব্যাংকে চিঠি দেওয়া হবে। পণ্যগুলো হলো– ভোজ্যতেল, পেঁয়াজ, চিনি, মশুর ডাল, ছোলা ও খেজুর। গত বছর ৮টি পণ্যের ক্ষেত্রে এই অনুরোধ করা হয়েছিল। তিনি বলেন, সার্বিকভাবে আমদানি মোটামুটি স্বাভাবিক রয়েছে। তবে সাত-আট মাস ধরেই চিনি আমদানি একটু কম ছিল। যেমন ভারত চিনি রপ্তানি বন্ধ করে দিয়েছে, ব্রাজিল থেকে আনতেও কিছু বাধা ছিল। এখন নতুন করে লোহিত সাগরের চ্যানেলে কিছুটা সমস্যা হচ্ছে। এ সমস্যা কাটাতে চেষ্টা চলছে।
বাণিজ্য মন্ত্রণালয় ছয় পণ্য আমদানিতে পর্যাপ্ত ডলার চায়
নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের মজুত ও সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার। ওই সময় বাড়তি চাহিদাকে সামনে রেখে ৬টি নিত্যপণ্য আমদানিতে পর্যাপ্ত ডলার সরবরাহ রাখতে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেবে বাণিজ্য মন্ত্রণালয়। বুধবার রমজান...