calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / সাকিব-লিটনরা জাতীয় দলের খেলা থাকলে আইপিএল খেলতে পারবে না -পাপন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

সাকিব-লিটনরা জাতীয় দলের খেলা থাকলে আইপিএল খেলতে পারবে না -পাপন

এবারই প্রথমবার ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএলে একসঙ্গে খেলবেন বাংলাদেশের তিন ক্রিকেটার। রিটেইন হওয়া মোস্তাফিজ ছাড়াও কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন সাকিব ও লিটন দাস। তবে, দল পেলেও পুরো টুর্নামেন্ট খেলা হচ্ছে...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২ • বিকাল ০৩:৫২
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৭৬ বার পঠিত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানান, আসন্ন আইপিএলের জন্য পুরো মৌসুমজুড়ে খেলার জন্য অনাপত্তিপত্র পাচ্ছে না সাকিব-মোস্তাফিজ-লিটনরা। সোমবার (২৬ ডিসেম্বর) ধানমন্ডিতে বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ তথ্য জানান তিনি।

আইপিএল কর্তৃপক্ষকে দেয়া মেইলে বিসিবি জানিয়েছে, বাংলাদেশ থেকে সুযোগ পাওয়া তিন ক্রিকেটার খেলতে পারবেন কেবল ৮ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত। অর্থাৎ বিসিবির পক্ষ থেকে আইপিএলের জন্য ২৪ দিনের অনাপত্তিপত্র পাচ্ছেন ক্রিকেটাররা। আইপিএল প্রসঙ্গে পাপন বলেন, ‘যতবেশি ক্রিকেটার আইপিএলে যাবে আমরা তত খুশি। তবে জাতীয় দলের খেলা যখন থাকবে তখন কাউকেই ছাড়া হবে না। বাংলাদেশের খেলা থাকলে তারা কেউ আইপিএলে খেলতে পারবে না। আমরা এরই মধ্যে আইপিএল কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি। তারা জেনেই এমন ক্রিকেটারকে নিয়েছে। না হলে আরও ক্রিকেটার যাওয়ার সম্ভাবনা ছিল।’

tag ট্যাগ: #222