calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / শুক্রবার ১৯ জানুয়ারি বিপিএল শুরু দুপুর ২টা ৩০ মিনিটে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

শুক্রবার ১৯ জানুয়ারি বিপিএল শুরু দুপুর ২টা ৩০ মিনিটে

১৯ জানুয়ারি শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। দশম আসরে বিপিএল খেলবে সাত দল। উদ্বোধনী দিন হবে বিপিএলের দুই ম্যাচ। প্রথম ম্যাচ মাঠে গড়াবে দুপুর ২টা ৩০ মিনিটে। আর দ্বিতীয় ম্যাচ হবে ৭টা ৩০ মিনিটে।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৬ জানুয়ারি ২০২৪ • সকাল ১১:৪৪
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১০৪ বার পঠিত

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী দিন প্রথম ম্যাচে মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দান্ত ঢাকা। দিনের অপর ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি হবে সিলেট সিক্সার্স-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

প্রথম ধাপে ১৯ জানুয়ারি খেলা শুরু হয়ে চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। এরপর দলগুলো উড়াল দেবে সিলেটে। চায়ের নগরীতে খেলা চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। তিন দিন বিরতি দিয়ে মাঝখানে ম্যাচ হবে ১২টি।

সিলেট পর্ব শেষে বিপিএল আবার গড়াবে রাজধানীতে। ১০ ফেব্রুয়ারি ঢাকা পর্ব শেষে এবার খেলা হবে চট্টগ্রামে, সাগরিকার পাড়ে। ১৩ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রামে হবে ১২ ম্যাচ। এরপর ২৩ ফেব্রুয়ারি থেকে ঢাকায় হবে বাকি ম্যাচগুলো।

ঢাকা, সিলেট ও চট্টগ্রামে ৪৩ দিনে খেলা হবে ৪৬ ম্যাচ।

নতুন দল দুর্দান্ত ঢাকাসহ এবারের আসরে লড়বে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, সিলেট স্ট্রাইকার্স, ফরচুন বরিশাল, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স।

tag ট্যাগ: #1111