calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অপরাধ / রোহিঙ্গাদের দেওয়া হচ্ছে জাতীয় পরিচয়পত্র : দুদক অভিযানে মিলেছে সত্যতা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

রোহিঙ্গাদের দেওয়া হচ্ছে জাতীয় পরিচয়পত্র : দুদক অভিযানে মিলেছে সত্যতা

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার: স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় রোহিঙ্গা নাগরিকদের জাতীয় পরিচয়পত্র দিয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ খতিয়ে দেখতে...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৭ জানুয়ারি ২০২৪ • দুপুর ০২:২৯
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৫৮ বার পঠিত

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

দুদক জানায়, স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় জাতীয় পরিচয়পত্র করিয়ে নেওয়ার মাধ্যমে ভোটার তালিকায় রোহিঙ্গা নাগরিকদের অন্তর্ভুক্তিকরণের অভিযোগের পরিপ্রেক্ষিতে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

এনফোর্সমেন্ট টিম সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে। টিম সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় জনসাধারণের সঙ্গে অভিযোগের বিষয়ে আলোচনা করে। তাদের সঙ্গে কথা বলে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাচন অফিস, কক্সবাজার সদর থেকে রেকর্ডপত্র সংগ্রহ করে দুদক টিম।

সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম কমিশনে বিস্তারিত রিপোর্ট দাখিল করবে বলে জানিয়েছ দুদক।

অন্যদিকে একই দিন শরীয়তপুর জেলার বিআরটিএ অফিস কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন করতে আসা গ্রাহকদের কাছ থেকে ঘুষ দাবির অভিযোগে মাদারীপুর অফিস থেকে আরও একটি অভিযান পরিচালনা করেছে দুদক। এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে অফিসের আশেপাশে দালালদের উপস্থিতি পায়। অভিযানকালে একজন সেবাগ্রহীতার কাছ ঘুষ নেওয়া একজন দালালকে চিহ্নিত করেছে। দুদকের হস্তক্ষেপে ভুক্তভোগী টাকা পান এবং ওই দালালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেয় টিম। এনফোর্সমেন্ট টিম এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করবে বলে জানিয়েছেন তিনি।

tag ট্যাগ: #ন