বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, এখন থেকে কৃষি এবং অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, কুটির ও মাঝারি (সিএমএসএমই) শিল্পসহ ক্ষুদ্র অঙ্কের ঋণের মামলা খরচ যদি ঋণের অঙ্কের চেয়ে বেশি হয়, তাহলে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ অবলোপন করতে মামলা করতে হবে না। মামলা না করেই এই ঋণ অবলোপন করে ব্যালান্স শিট থেকে বাদ দেওয়া যাবে।
ইসলামী শরিয়াভিত্তিক ব্যাংকগুলোও তাদের বিনিয়োগের ক্ষেত্রে এই নীতিমালা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক, যা অবিলম্বে কার্যকর হবে।