calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / সিলেকশন হয়েছে ইলেকশনের নামে : মঈন খান
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

সিলেকশন হয়েছে ইলেকশনের নামে : মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, দেশের কোটি কোটি মানুষ নির্বাচনকে বর্জন করেছে। দেশে কোনো নির্বাচন হয়নি। এখানে ইলেকশনের নামে সিলেকশন হয়েছে।

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: শনিবার, ২৭ জানুয়ারি ২০২৪ • দুপুর ১২:২৩
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৭৫ বার পঠিত

জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (জেটেব) উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মঈন খান বলেন, গত ৭ জানুয়ারি নির্বাচনের নামে একটি প্রহসনের নাটক অনুষ্ঠিত হয়েছে। শুধু বিএনপি ও বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষই নয়, আওয়ামী লীগের যারা ভোটার ছিলেন, তারাও এই নির্বাচনে যাননি। কারণ, তারা জানেন, এই নির্বাচনে কে নির্বাচিত হবেন এবং কে হবেন না। এটা ভোট দিয়ে নির্ধারিত হয়নি, হয়েছে রাজধানী থেকে।

সাবেক এ মন্ত্রী বলেন, আমরা রাজপথে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকব। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের ১৮ কোটির মানুষের জন্য গণতন্ত্র ফিরিয়ে না আনব, ততক্ষণ ঠিক এভাবেই আমরা রাজপথে মানুষের পাশে দাঁড়িয়ে থাকব।

তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ, নিয়মতান্ত্রিক রাজনীতি করি। আমরা বাংলাদেশে রাজনীতি করব নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পথে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, বাকশালে বিশ্বাস করে না। বিএনপি শান্তির রাজনীতি করে, লগি-বৈঠার রাজনীতি করে না।

জেটেবের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. ফখরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, তথ্য ও গবেষণাবিষয়ক সহ-সম্পাদক কাদের গণি চৌধুরী প্রমুখ।

tag ট্যাগ: #1111