ভিডিওতে দেখা যাচ্ছে, অভিমানে হাত মেলাননি তামিম, তবে লুকিয়ে ঠিকই তামিমকে দেখছিলেন সাকিব। এমকেএসের উদ্বোধনী অনুষ্ঠানে লুকিয়ে বন্ধু তামিমের দিকে তাকিয়ে ছিলেন সাকিব। এই অনুষ্ঠানের আয়োজক মিরাজ ও ইমরুল কায়েস।
অনুষ্ঠানে আরও দেখা যায়, তামিম সাকিবের আশপাশের সবার সঙ্গে হাত মেলালেন কিন্তু সাকিবের সঙ্গে নয়। সাকিব আয়নাতে তামিমকে ফলো করছিলেন। তার পাশের জনের সঙ্গে হাত মেলানোর পর তামিম আর হাত বাড়াননি। ফলে সাকিবও হাত বাড়াতে সাহস করেননি। তবে কিছুটা মলিন মুখে দেখা গেছে সাকিবকে।
এদিকে সাকিব তামিমের দূরত্বের গুঞ্জন ছিল অনেক আগে থেকেই। তবে বিশ্বকাপে তামিমের থাকা না থাকা নিয়ে দুজনের মধ্যে সম্পর্কের ফাটলের বিষয়টি প্রকাশ্যে আসে।