calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অপরাধ / সাবেক স্ত্রীকে জবাই করে হত্যা বাড়িতে ডেকে নিয়ে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

সাবেক স্ত্রীকে জবাই করে হত্যা বাড়িতে ডেকে নিয়ে

নরসিংদীর হাজিপুরে বাড়িতে ডেকে নিয়ে স্ত্রীকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে সাবেক স্বামী। হত্যার পর বাড়িতে লাশ ফেলে পালিয়ে যায় পাষণ্ড স্বামী। শনিবার রাত সাড়ে ৮ টার দিকে সদর উপজেলার হাজিপুর চকপাড়া এলাকায় এ নির্মম ঘটনা ঘটে।...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: রবিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৪ • সকাল ১০:০৬
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২২১ বার পঠিত

এ সময় ঘরের মধ্যে চিৎকারের শব্দ শুনে প্রতিবেশিরা এগিয়ে গেলে রৌশন মিয়া সবার সামনেই পালিয়ে যায়। পরে স্থানীয়রা রুনাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। 

এদিকে রুনার মৃত্যুর খবরে তার স্বজনরা হাসপাতালে ভিড় জমায়। স্বজনদের কান্নায় হাসপাতালের পরিবেশ ভারী হয়ে উঠে।

নিহতের মা শাহারা বেগম বলেন, ভ্যান চালক রৌশন মিয়া মাদকাশক্ত। টাকার জন্য প্রায়ই রুনাকে মারপিট করতো। এরই জেরে গত দুই বছর আগে রৌশনকে তালাক দেয় রুনা। এর পরও রুনাকে ফিরিয়ে নেওয়ার জন্য নানা রকম চেষ্টা চালায়। কিন্তু রুনা রাজি হয়নি। সে রৌশনকে ছেড়ে সন্তানদের নিয়ে বেপারীপাড়া এলাকায় এসে বসবাস করতো। 

ঘটনার প্রতক্ষ্যদশী শাজাহান মিয়া বলেন, ঘরের মধ্যে চিৎকারের শব্দ শুনে আমরা এগিয়ে যাই। দরজা ধাক্কা দিলেও তারা দরজা খুলেনি। অনেক্ষন পর দরজা খুলে রৌশন মিয়া দৌঁড়ে পালিয়ে যায়। রক্ত দেখে আমরা হতবাক হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মাহামুদুল কবির আরিফ বলেন, হাসপাতালে আনার পর আমরা রুনা বেগমকে মৃত অবস্থায় পাই। তার গলার পেছন দিকে গলা কাটা অবস্থায় পাওয়া যায়। এছাড়াও পেছন দিকে কয়েক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। 

সদর মডেল থানার অফির্সার ইনচার্জ (ওসি) তানভির আহাম্মেদ বলেন,পারবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্ত স্বামীকে গ্রেফতারের অভিযান চালানো হচ্ছে। আশা রাখছি স্বল্প সময়ের মধ্যেই তাকে আইনের আওতায় আনা যাবে। 

tag ট্যাগ: #111