calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / খালেদা জিয়া হাসপাতালে ভর্তি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

খালেদা জিয়া হাসপাতালে ভর্তি

রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। বুধবার (১৩ মার্চ) রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসনকে। পরে কয়েকটি পরীক্ষা শেষে খালেদা জিয়াকে...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪ • সকাল ১১:০৭
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৮২ বার পঠিত

রাতে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তার চিকিৎসক ডা. জাহিদ হোসেন। বলেন, আরও কয়েকটি পরীক্ষা বাকি রয়েছে খালেদা জিয়ার। পরীক্ষা শেষে মেডিক্যাল বোর্ডের সদস্যরা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

তিনি আরও জানান, খালেদা জিয়ার সুচিকিৎসা পাওয়া সাংবিধানিক অধিকার। তার হার্টে এখনও বেশকিছু সমস্যা রয়েছে। যতদ্রুত সম্ভব উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো প্রয়োজন। সুস্থতার জন্য দোয়া চেয়ে দেশবাসীকে খালেদা জিয়া রমজানের শুভেচ্ছা জানিয়েছেন বলে জানান ডা. জাহিদ।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়। কিছু পরীক্ষা নিরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষার পর সেদিন রাতেই তাকে বাসায় ফিরিয়ে নেওয়া হয়। এক মাসের ব্যবধানে আবারো হাসপাতালে আনা হলো তাকে। 

৭৮ বছর বয়সি খালেদা জিয়া হার্টের সমস্যা ও লিভার সিরোসিস ছাড়াও নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এছাড়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতা রয়েছে তার। এরই মধ্যে কয়েক দফা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন তিনি। গত বছরের জুনে খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে তার  হৃদ্‌যন্ত্রে  তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়।

tag ট্যাগ: #1111