calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অপরাধ / কুমারখালীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বাড়িঘরে আগুন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

কুমারখালীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বাড়িঘরে আগুন

কুষ্টিয়ার কুমারখালীতে পূর্বশত্রুতার জেরে আমিরুল ইসলাম নান্নু (৪৫) নামের এক গ্রাম্য মাতব্বর ও মাছ ব্যবসায়ীকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। ঘটনার পর প্রতিপক্ষের কয়েকটি বাড়িঘরে নিহতের স্বজনরা ভাঙচুর ও...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪ • সকাল ১১:৩৪
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২১৬ বার পঠিত

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে আমিরুল ইসলাম নান্নু নামে মাছ ব্যবসায়ীকে ধারাল অস্ত্র দিয়ে উপুর্যপুরি কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

ওসি আরো জানান, এ ঘটনায় প্রতিপক্ষের কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে নিহতের স্বজন ও উত্তেজিত এলাকাবাসী। বর্তমানে ওই এলাকায় ভয়াবহ উত্তেজনা বিরাজ করছে। নতুন করে সংঘর্ষ এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে পুলিশি অভিযান চলছে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পলাশ কান্তি নাথ বলেন, ‘সামাজিক দ্বন্দ্ব, বিশেষ করে গ্রাম্য সালিশের বিচারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা। জড়িতদের বিষয়ে আমরা কয়েকজনের নাম পেয়েছি। যাচাই-বাছাইয়ের পর বিস্তারিত জানানো যাবে।’

tag ট্যাগ: #111