calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / রশিদ খানের ফেরাটা সুখকর হলো না
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

রশিদ খানের ফেরাটা সুখকর হলো না

সুস্থ্য হয়ে দলে ফেরা রশিদ খান ও অভিষিক্ত নানগিয়ালিয়া খারতের দুর্দান্ত বোলিংয়ে লক্ষ্যটা নাগালেই রেখেছিল দল। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় লক্ষ্যের আশেপাশেও যেতে পারল না আফগানিস্তান। তাদের উড়িয়ে সিরিজে এগিয়ে গেল...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ১৬ মার্চ ২০২৪ • দুপুর ০২:৩১
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৮২ বার পঠিত

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শুক্রবার ১৪৯ রানের পুঁজি নিয়েও আইরিশদের জয় ৩৮ রানের।

৬ উইকেটে ১৪৯ রান করে আয়ারল্যান্ড। জবাবে ৮ বল বাকি থাকতে ১১১ রানে গুটিয়ে যায় আফগানরা।

২০ রানে ৪ উইকেট নিয়ে দলের জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন লেগ স্পিনার বেন হোয়াইট। এছাড়া ১৮ রানে ৩ উইকেট নেন জষস লিটল, ১৪ রানে দুটি শিকার ধরেন ব্যরি ম্যাকার্থি।

লক্ষ্য তাড়ায় কেবল ২০ পেরুতে পারেন মোহাম্মদ নবি (২১ বলে ২৫) ও কিপার-ব্যাটার মোহাম্মদ ইসহাক (২২ বলে ৩২)। অভিষিক্ত ইজাজ আহমেদ আহমদজাই করেন ১৭ বলে ১৬ রান।

এর আগে ব্যাট হাতে আয়ারল্যান্ডকে লড়াইয়ের পুঁজি এনে দেন হ্যারি টেক্টর। চারে নেমে তিনি অপরাজিত থাকেন ৩৪ বলে ৭টি চার ও ২ ছক্কায় ৫৬ রানে। ছোট ছোট অবদান রাখেন দুই ওপেনার অ্যান্ডি বালবার্নি (১৪ বলে ২২) ও পল স্টার্লিং (২৭ বলে ২৫) এবং গ্যারেথ ডেনলি (২০ বলে ১৬) ও মার্ক আদির (৭ বলে ১০)।

গত ওয়ানডে বিশ্বকাপের পর পিঠে অস্ত্রোপচার করা রশিদ ফিরেই ৪ ওভারে ১৯ রানে নেন ৩ উইকেট। ৪ ওভারে ১৬ রান দিয়ে ২টি শিকার ধরেন নানগিয়ালিয়া।

রোববার একই মাঠে বাংলাদেশ সময় রাত দশটায় শুরু সিরিজের দ্বিতীয় ম্যাচ।

tag ট্যাগ: #111