calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / রমজানে দেশের মানুষ ভালো নেই: জিএম কাদের
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

রমজানে দেশের মানুষ ভালো নেই: জিএম কাদের

বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের এমপি বলেছেন, রমজানে দেশের মানুষ ভালো নেই। রমজানে দ্রব্যমূল্য নাগালের বাইরে। আয় দিয়ে তারা জীবিকা নির্বাহ করতে পারছে না। মালামালের দাম বাড়ছে প্রতি সপ্তাহে। রমজানে...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: সোমবার, ১৮ মার্চ ২০২৪ • দুপুর ০২:০৮
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১১২ বার পঠিত

জিএম কাদের বলেন, সহায়তার নামে নিজেদের দলীয় কিছু মানুষকে সাহায্য করা হচ্ছে। ন্যায় বিচারক বঞ্চিত এ মানুষদের পাশে আমাদের দাঁড়াতে হবে। মানুষ আমাদের দায়িত্ব দিয়েছেন, আমরা তাদের পাশে দাঁড়াব। আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সরকারকে বাধ্য করব।

তিনি আরও বলেন, আমাদের দেশের কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, কাঁচামালের অভাবে। ডলার সংকটে অর্থনীতিতে সংকট সৃষ্টি হয়েছে। সরকার প্রতিটি কাজ ধুমধামে করছে, তাতে মনে হয় না দেশে অর্থনৈতিক সংকট আছে। সাধারণ মানুষকে কষ্ট দিয়ে সাধারণ মানুষের টাকায় চাকচিক্য দেখানো হচ্ছে। ভালো থাকলে আমরা সবাই ভালো থাকতে চাই। বেশিরভাগ মানুষ কষ্ট করবে আর কিছু মানুষ রাজা-বাদশার মতো জীবন কাটাবে তা হতে পারে না। রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে আমরা দেশের পাশাপাশি সারা বিশ্বের অশান্তি নিরসনে কাজ করতে চাই। 

আরও বক্তৃতা করেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি। উপস্থিত ছিলেন- প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের, চেয়ারম্যানের উপদেষ্টা খলিলুর রহমান, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সুলতান আহমেদ সেলিম, ভাইসচেয়ারম্যান মো. জসিম উদ্দিন, শামসুল হক, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, রফিকুল আলম সেলিম, মাহমুদুল হাসান আলাল, মো. আল আমিন, মাহবুবুল আলম।

tag ট্যাগ: #1111