calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / শ্রীলঙ্কাকে হারিয়ে শান্তরা ৩ লাখ টাকা করে বোনাস পাচ্ছেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

শ্রীলঙ্কাকে হারিয়ে শান্তরা ৩ লাখ টাকা করে বোনাস পাচ্ছেন

যেকোনো জয়েই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জয়ী দলের সদস্যদের বোনাস দিয়ে থাকে। এবার বাড়ানো হয়েছে বোনাসের পরিমাণও। সেই অনুযায়ী শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ে ৩ লাখ টাকা করে বোনাস পাচ্ছেন নাজমুল হোসেন শান্তরা।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২০ মার্চ ২০২৪ • দুপুর ১২:২৮
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৩৮ বার পঠিত

কিন্তু কত টাকা? বোনাস দেওয়ার ক্ষেত্রে একটি নিয়ম অনুসরণ করে আসছে বিসিবি। প্রতিপক্ষ দলের র‌্যাংকিংয়ের ভিত্তিতে তিন ভাগে দেওয়া হয় এই বোনাস। বিসিবির সংশ্লিষ্ট বিভাগ বোনাস বন্টনের বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছে।

র‌্যাংকিংয়ে প্রতিপক্ষ দল যত উঁচুতে, বোনাসের পরিমাণও তত বেশি আর র‌্যাংকিংয়ে নিচের দিকে হলে বোনাসের পরিমাণও কমতে থাকে। সদ্য সিরিজ জেতা প্রতিপক্ষ শ্রীলঙ্কার অবস্থান র‌্যাংকিংয়ের সপ্তম স্থানে।

বিসিবির নিয়মনুযায়ী র‌্যাংকিংয়ে সপ্তম থেকে নবম স্থানে থাকা প্রতিপক্ষের বিপক্ষে প্রতি ম্যাচ জয়ের বোনাস বেড়ে হয়েছে ১ লাখ টাকা, যা আগে ছিল ৭০০ ডলার। সিরিজ জিতলেও ১ লাখ টাকা বরাদ্ধ, এর আগে যা ছিল ৫০০ ডলার। 

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে সিরিজ জেতে ২-১ ব্যবধানে। ২ ম্যাচ জয়ের জন্য ২ লাখ টাকা আর সিরিজ জয়ের পুরস্কার হিসেবে ১ লাখ টাকাসহ মোট তিন লাখ টাকা করে বোনাস পাচ্ছেন ওয়ানডে দলে থাকা সদস্যরা।

তিন সংস্করণের জন্য সমান তিন ধাপ অনুসরণ করে বিসিবি। প্রথম ধাপে র‌্যাংকিংয়ের এক থেকে তৃতীয়, দ্বিতীয় ধাপে চতুর্থ থেকে ষষ্ঠ আর তৃতীয় ধাপে আছে সপ্তম থেকে নবম স্থানে থাকা দল।

র‌্যাংকিংয়ের ভিত্তিতে সবচেয়ে বেশি বোনাস টেস্টে সর্বোচ্চ ৪ লাখ টাকা আর সর্বনিম্ন ২ লাখ টাকা। ড্র হলেও লাখ টাকা বরাদ্ধ করা হয়েছে। যা আগে ছিল সর্বোচ্চ ৩ লাখ, সর্বনিম্ন দেড় হাজার ডলার। ওয়ানডেতে সর্বোচ্চ ২ লাখ আর সর্বনিম্ন ১ লাখ টাকা। যা আগে ছিল সর্বোচ্চ দেড় হাজার ডলার আর সর্বনিম্ন ৭০০ ডলার।

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ বোনাস ধরা হয়েছে ১ লাখ ৪০ হাজার টাকা, সর্বনিম্ন ৭০ হাজার টাকা। যা আগে ছিল সর্বোচ্চ ১ হাজার ডলার, সর্বনিম্ন ৪০০ ডলার।

tag ট্যাগ: #111