calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা ফিরিয়ে আনতে হবে সংবিধানের মূল ভিত্তি : সিপিবি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা ফিরিয়ে আনতে হবে সংবিধানের মূল ভিত্তি : সিপিবি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ আলম বলেছেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে ৭২-এর সংবিধানের মূল ভিত্তি গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ ও সমাজতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে।’...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: বুধবার, ২৭ মার্চ ২০২৪ • সকাল ১০:৫০
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২৩৮ বার পঠিত

তিনি বলেন, ‘দেশে আজ বৈষম্য চরম আকার ধারণ করেছে। সরকারি তথ্য বলছে, দেশে ৪ কোটি লোক ধার করে খাবার খাচ্ছে। বিভিন্ন সময় ক্ষমতায় থাকা এবং এখনকার ক্ষমতায় থাকা রাজনৈতিক দলগুলো দেশের এই অবস্থা সৃষ্টি করেছে। এদের হাত থেকে মুক্তি পেতে নীতিনিষ্ঠ রাজনীতির বিকল্প শক্তি সমাবেশ ঘটাতে হবে।’

এ সময় নেতারা আরও বলেন, ‘আমরা এক গণতন্ত্রহীন ভয়ের পরিবেশে আছি। অরাজনৈতিক, সাম্প্রদায়িক অপশক্তির দাপট চলছে। কর্তৃত্ববাদী শাসন আমাদের ওপরে ভর করে আছে। মুক্তিযুদ্ধের অন্যতম স্বপ্ন গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করার শপথের মধ্যদিয়েই আমরা আজকের স্বাধীনতা দিবস পালন করছি।

এ সময় সিপিবির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, কোষাধ্যক্ষ ডা. ফজলুর রহমান, কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ ক্বাফী রতন, আসলাম খান, ডা. সাজেদুল হক রুবেল, লাকী আক্তার, জাহিদ হোসেন খানসহ সিপিবির নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি ও গণসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

tag ট্যাগ: #111