calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / আর্জেন্টিনা পিছিয়ে পড়েও জিতলো
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

আর্জেন্টিনা পিছিয়ে পড়েও জিতলো

মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বিতীয় প্রীতি ম্যাচেও জয় পেলো আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আজ ২৭ মার্চ সকালে লস এঞ্জেলেসের মেমোরিয়াল স্টেডিয়ামে শুরুতে পিছিয়ে পড়েও কোস্টারিকাকে তারা হারিয়েছে ৩-১ গোলে।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২৭ মার্চ ২০২৪ • সকাল ১১:০৯
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২৬৯ বার পঠিত

এদিন ম্যাচের ৩৪ মিনিটেই গোল হজম করে তারা। এ সময় পাল্টা আক্রমণে উঠে গোল করেন কোস্টারিকার ম্যানফ্রেড উগালদে। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় লস টিকোসরা।

তবে বিরতির পর পরই সমতা ফেরায় আর্জেন্টিনা। এ সময় (৫২ মি.) ফ্রি কিক পায় তারা। ফ্রি কিক থেকে অ্যাঞ্জেল ডি মারিয়ার নেওয়া বাম পায়ের শট পোস্টের ডান পাশের উপরের কোণা দিয়ে জালে প্রবেশ করে।

৫৬ মিনিটের মাথায় এগিয়ে যায় আলবিসেলেস্তারা। এ সময় কর্নার পায় তারা। কর্নার থেকে আসা বলে খুব কাছ থেকে হেড নিয়ে জালে জড়ান আলেক্সিস ম্যাক অ্যালিস্টার।

৭৭ মিনিটে লাওতারো মার্টিনেজ গোল পেলে ব্যবধান হয়ে যায় ৩-১। এ সময় রদ্রিগো ডি পলের বাড়িয়ে দেওয়া বল থেকে ডান পায়ের শটে গোলটি করেন মার্টিনেজ। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানের দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। 

আগের ম্যাচে এল সালভাদরকে ৩-০ গোলে হারিয়েছিল তারা। আজ জিতলো ৩-১ ব্যবধানে। এরপর জুনে আবার প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়নরা। সেই ম্যাচের তাদের প্রতিপক্ষ গুয়েতেমালা।

tag ট্যাগ: #1111