calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অপরাধ / কুপিয়ে হত্যা ভেড়ামারায় জাসদ ছাত্রলীগ নেতাকে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

কুপিয়ে হত্যা ভেড়ামারায় জাসদ ছাত্রলীগ নেতাকে

কুষ্টিয়ার ভেড়ামারায় নাফিস আহমেদ তুষার (২৮) নামে এক জাসদ ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: বুধবার, ১০ এপ্রিল ২০২৪ • দুপুর ০১:৩১
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২৯৩ বার পঠিত

রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।এর আগে সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর বাজারে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। 

নাফিস আহমেদ তুষার মোকারিমপুর ইউনিয়ন জাসদ ছাত্রলীগের সহসম্পাদক। 

তুষারের বাবা রবিউল ইসলাম রবি বলেন,  ‘সন্ধ্যা ৭টার দিকে গোলাপনগর বাজারের পাশে দুর্বৃত্তরা তুষারকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। রাজশাহী নেওয়ার পথে তুষারের মৃত্যু হয়।’

রবিউল আরো বলেন, ‘আমার ছেলে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র। ১৭ রোজায় ছুটিতে সে ঢাকা থেকে বাড়িতে এসেছে। সংবাদ শোনার সঙ্গে সঙ্গে আমি স্বাস্থ্য কমপ্লেক্সে চলে গেছি। সেখান থেকে রাজশাহী। বাড়ি গিয়ে ভালো করে জেনে বলতে পারবো আমার ছেলেকে কারা হত্যা করেছে।’

ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রেজাউল করিম বলেন, ‘ধারালো অস্ত্রের আঘাতে আহত ওই যুবকের দুই পায়ের রগ বিচ্ছিন্ন হয়ে রক্তক্ষরণ হচ্ছিল। তা ছাড়া পিঠে একাধিক গভীর ক্ষতের চিহ্ন ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহীতে রেফার্ড করা হয়েছিল।’

এদিকে জাসদ ছাত্রলীগ নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। 

জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায় জানান, তুষার ইউনিয়ন জাসদ ছাত্রলীগের সহ-সম্পাদক। তার বাবাও ইউনিয়ন জাসদের সাংগঠনিক সম্পাদক।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম  বলেন, হত্যার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

tag ট্যাগ: #222