calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অর্থনীতি / শেয়ারবাজারে শুরুতেই বড় ধাক্কা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

শেয়ারবাজারে শুরুতেই বড় ধাক্কা

ঈদের পর লেনদেনের শুরুতেই শেয়ারবাজারে বড় ধাক্কা এলো। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক ৮৫ পয়েন্ট কমে যায়। এর ফলে ডিএসইর বাজারমূলধন কমে ৭ হাজার কোটি টাকা। কমে লেনদেনও। সংশ্লিষ্টরা বলছেন বিষয়টি অস্বাভাবিক। তবে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ • বিকাল ০৩:৩৩
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২১৮ বার পঠিত

এরমধ্যে দাম বেড়েছে ৩২টি কোম্পানির শেয়ারের, কমেছে ৩৩৬টি এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ারের দাম। 

ডিএসইর ব্রড সূচক আগের দিনের চেয়ে ৮৫ কমে ৫ হাজার ৭৭৮ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই-৩০ মূল্যসূচক ১৭ পয়েন্ট কমে ২ হাজার ১৪ পয়েন্টে নেমে এসেছে।

ডিএসই শরীয়াহ সূচক ১৬ পয়েন্ট কমে ১ হাজার ২৬৬ পয়েন্টে নেমে এসেছে। ডিএসইর বাজারমূলধন আগের দিনের চেয়ে কমে ৬ লাখ ৭৯ হাজার কোটি টাকায় নেমে এসেছে। 

শীর্ষ দশ কোম্পানি: সোমবার ডিএসইতে যেসব প্রতিষ্ঠানের শেয়ার বেশি লেনদেন হয়েছে সেগুলো হলো- ফুওয়াং ফুড, মালেক স্পিনিং, কর্ণফুলি ইন্স্যুরেন্স, তৌফিকা ফুড অ্যান্ড লাভেলো, শাইনপুকুর সিরামিকস, কোহিনুর কেমিক্যাল, আলিফ ইন্ডাষ্ট্রিজ, সেন্ট্রাল ফার্মা, এশিয়াটিক ল্যাবরেটরিজ ও ওরিয়ন ইনফিউশন। ডিএসইতে এদিন যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি বেড়েছে সেগুলো হলো- দেশবন্ধু পেলিমার, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফু-ওয়াং ফুড, কর্ণফুলি ইন্স্যুরেন্স, মিডল্যান্ড ব্যাংক, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, আলিফ ইন্ডাষ্ট্রিজ, কোহিনুর কেমিক্যাল, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও  গ্লোবাল হেভি কেমিক্যাল। 

অন্যদিকে যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি কমেছে সেগুলো হলো- আনলিমা ইয়ার্ণ, ম্যাকসন স্পিনিং, মেট্রো স্পিনিং, শ্যামপুর সুগার, ডিবিএইচ, জাহিন টেক্সটাইল, অ্যাক্টিভ ফাইন, ন্যাশনাল ব্যাংক, শাইন পুকুর সিরামিক এবং নাভানা সিএনজি।

tag ট্যাগ: #111