এশিয়ান ক্রিকেট কাউন্সিল আগামী মাসের মধ্যে এশিয়া কাপের বিডিং প্রক্রিয়া শুরু করবে; যারা এশিয়া কাপের আয়োজক হতে ইচ্ছুক তাদের টেন্ডারে অংশ নিতে হবে।
ক্রিকেট বিষয়ক একটি পোর্টালের প্রতিবেদন অনুসারে, এসিসি চার বছর এবং আট বছরের উভয় চুক্তির প্রস্তাব করার পরিকল্পনা করেছে। তবে সম্প্রচারকারীরা দীর্ঘমেয়াদির দিকে ঝুঁকছে বলে মনে হচ্ছে।
টেন্ডারে দুটি ৫০ ওভারের টুর্নামেন্ট এবং দুটি টি-টোয়েন্টি প্রতিযোগিতাসহ এশিয়া কাপের চারটি ইভেন্ট কাভার করা হবে।
বিতর্ক এড়াতে, এসিসি স্পষ্ট করে জানিয়েছে এশিয়া কাপ ভারত ও পাকিস্তানের বাইরের ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এ পদক্ষেপের লক্ষ্য গত টুর্নামেন্টের মতো সমস্যাগুলো প্রতিরোধ করা।
এশিয়া কাপের ভবিষ্যতের টুর্নামেন্টের সম্ভাব্য আয়োজকদের মধ্যে রয়েছে বাংলাদেশ, শ্রীলংকা, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যদি বিডে অংশ নেয় তাহলে এশিয়া কাপের আগামী টুর্নামেন্টগুলোর একক আয়োজক হতে পারে।
এর আগে এশিয়া কাপের চারটি আসরের জন্য মিডিয়া রাইটস চুক্তি ছিল প্রায় ৮০ মিলিয়ন ইউএস ডলার। এবার আরও বেড়ে যাবে।