তিনি আরও বলেন, গ্রেফতাররা পেশাদার ওষুধ কালোবাজারি চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন ধরে অবৈধ বিদেশি যৌন বর্ধক এবং মানব দেহের জন্য ক্ষতিকারক ট্যাবলেট, ইনজেকশন ও সাপ্লিমেন্টারিসহ বিভিন্ন ওষুধ কালোবাজারি ও চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে মজুত করে রাখত। পরবর্তীতে দেশের বিভিন্ন এলাকায় ওষুধের দোকানে সরবরাহ করে আসছিল।
তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের পূর্বক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।