তিনি বলেন, সারা দেশে প্রতিনিয়ত আদালতের মাধ্যমে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের মিথ্যা মামলায় সাজা প্রদান ও জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তরীণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। আব্দুল কাদির ভুঁইয়া জুয়েলসহ নেতাদের সাজা বাতিল, তাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি।
এদিকে ঝালকাঠির গাবখান সেতুর টোল প্লাজায় সড়ক দুর্ঘটনায় ১৪ জন যাত্রী নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিবৃতি দেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, এ ধরনের সড়ক দুর্ঘটনায় মানুষের হতাহতের ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মস্পর্শী। প্রতিনিয়ত সারা দেশে সড়ক দুর্ঘটনায় অসংখ্য মানুষের প্রাণ ঝরে যাচ্ছে। গুরুতর আহত হয়ে পঙ্গুত্ববরণ করছে, অথচ সরকারের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সড়কে চরম অব্যবস্থাপনা ও প্রশাসনের খামখেয়ালির কারণে সড়ক দুর্ঘটনা ভয়াবহ রূপ ধারণ করেছে, যা গভীর উদ্বেগজনক।
ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি, আহতদের আশু সুস্থতা কামনা ও হতাহতদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।