calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / সাকিব ৪০০ উইকেটের মাইলফলকে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

সাকিব ৪০০ উইকেটের মাইলফলকে

বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান এবার ৪০০ উইকেটের এলিট ক্লাবে নিজের নাম লেখালেন। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০০ উইকেট পেতে সাকিবের প্রয়োজন ছিল ২ উইকেট। তিনি সেটা আজ পেয়ে গেলেন ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ৬ মে ২০২৪ • বিকাল ০৪:০২
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৮৭ বার পঠিত

বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০০ উইকেট পেলেন সাকিব। সাকিবের আগে মাশরাফি বিন মর্তুজা ও আবদুর রাজ্জাক পেয়েছেন লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ৪০০ উইকেট। মাশরাফি ও রাজ্জাক নিয়েছেন ৪৬৮ ও ৪১২ উইকেট। ৮৮১ উইকেট নিয়ে লিস্ট ‘এ’ তে সর্বোচ্চ উইকেট নিয়েছেন ওয়াসিম আকরাম। ৬৮৪ ও ৬৮২ উইকেট নিয়ে এই তালিকায় দুই ও তিনে অ্যালান ডোনাল্ড ও মুত্তিয়া মুরালিধরন। 

এবারের ডিপিএলেই সাকিবের ফুরিয়েছে লিস্ট ‘এ’ ক্রিকেটে সেঞ্চুরির অপেক্ষা। বিকেএসপির চার নম্বর মাঠে ৩ মে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৭৩ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ৭৯ বলে ৯ চার ও ৭ ছক্কায় ১০৯ রানের এক বিস্ফোরক এক ইনিংস। লিস্ট ‘এ’ ক্রিকেটে তিন অঙ্ক ছুঁতে পাঁচ বছর লেগেছে সাকিবের। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে টন্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেন সেঞ্চুরি। এটা আন্তর্জাতিক ক্রিকেটেও বাংলাদেশের তারকা অলরাউন্ডারের সবশেষ কোনো সেঞ্চুরি। 

tag ট্যাগ: #1111