calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / ১৫০ কোটি মানুষ বিশ্বকাপ ফাইনাল দেখেছেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

১৫০ কোটি মানুষ বিশ্বকাপ ফাইনাল দেখেছেন

বিশ্বকাপ ফাইনালের পর এক মাসেরও বেশি কেটে গেছে। ৩৩ দিন পর অবশেষে ফিফা জানাল, সেই ম্যাচ কতজন দর্শক দেখেছেন। সংখ্যাটা বিস্মিত হওয়ারই মতো। ফিফা জানিয়েছে, বিশ্বজুড়ে কাতার বিশ্বকাপের ফাইনাল দেখেছেন ১৫০ কোটি দর্শক।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২৩ জানুয়ারি ২০২৩ • বিকাল ০৩:২৪
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৪৭ বার পঠিত

অর্থাৎ বিশ্বের যে কোনো দেশের জনসংখ্যার থেকেও বেশি মানুষ ফাইনাল দেখেছেন। বলাই যায়, ফাইনালে জনবিস্ফোরণ হয়েছে। বিশ্বকাপের ফাইনাল খেলেছিল আর্জেন্টিনা এবং ফ্রান্স। টাইব্রেকারে নিষ্পত্তি হওয়া সেই মহাকাব্যিক ম্যাচকে বিশ্বকাপ ইতিহাসের সেরা ফাইনাল বলা হচ্ছে। গোটা বিশ্বে আর্জেন্টিনার সমর্থকও প্রচুর। তাই ম্যাচ দেখার উৎসাহও ছিল প্রচণ্ড। 

মেসির দেশ বিশ্বকাপ জিতে ট্রফি ঘরে তুলেছে। দোহার লুসাইল স্টেডিয়ামে হয়েছিল ফাইনাল। ১২০ মিনিট পর্যন্ত ৩-৩ সমতা ছিল ম্যাচে। আর্জেন্টিনার হয়ে দুটি গোল করেছিলেন মেসি। ফ্রান্সের হয়ে হ্যাটট্রিক করেন কিলিয়ান এমবাপ্পে। টাইব্রেকারে ৪-২ গোলে জেতে আর্জেন্টিনা। বিশ্বকাপে মোট গোল হয়েছে ১৭২টি। আগের রেকর্ডের থেকে একটি বেশি। কাতারের সব স্টেডিয়াম মিলিয়ে খেলা দেখেছেন ৩৪ লাখ মানুষ।

tag ট্যাগ: #111