calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অপরাধ / মারধর করে অভিনেতার নাক ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

মারধর করে অভিনেতার নাক ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

নাক-মুখ-ঠোঁটে লেগে আছে ছোপ ছোপ রক্ত। মুখ ভর্তি দাড়িতে রক্তের ফোঁটা পড়ে তা আবার শুকিয়ে গেছে। গায়ের জামাও ছেঁড়া, তাতে লেগে আছে রক্তের দাগ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন লুকে দেখা যায় কন্নড় সিনেমার অভিনেতা...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৪ মে ২০২৪ • বিকাল ০৩:৪৭
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৯৫ বার পঠিত

সিনেমার কোনো দৃশ্য নয়, বাস্তবে মারধর করে এ অভিনেতাকে গুরুতর আহত করেছেন দুর্বৃত্তরা। মারধরের শিকার হওয়ার পর ইনস্টাগ্রাম লাইভে ঘটনার বর্ণনা দেন ‘প্রিমিজম’খ্যাত এই অভিনেতা। ক্যাপশনে লেখেন— ‘খুব খারাপ অভিজ্ঞতা, সঠিক বিচার প্রয়োজন।’

ইন্ডিয়া টুডের তথ্য অনুসারে, বিশ্ব মা দিবস উপলক্ষে মন্দির থেকে মাকে নিয়ে ফিরছিলেন চেতন চন্দ্র। ফেরার পথে বেঙ্গালুরুর কাগালিপুরায় আক্রমণের শিকার হন চেতন। এতে তার নাক ভেঙে গিয়েছে। এ বিষয়ে কাগালিপুরা থানায় মামলা দায়ের করেছেন এই অভিনেতা।

ঘটনার বর্ণনা দিয়ে চেতন চন্দ্র বলেন, ‘আমি দেখতে পাচ্ছিলাম এক ব্যক্তি ছিনতাইয়ের উদ্দেশ্যে আমাদের গাড়ির দিকে আসছে। গাড়ির ক্ষতি হচ্ছে দেখে আমি তার দিকে এগিয়ে যাই। কিছুক্ষণের মধ্যেই এক মহিলাসহ ২০ জনের একটি দল এসে আমাকে মারধর করতে থাকে।’

চেতন চন্দ্রর নাক ভেঙে গিয়েছে। এ তথ্য উল্লেখ করে তিনি বলেন, ‘দেখেন, আমার সঙ্গে কী হয়েছে! তারা আমার ‍ওপরে আক্রমণ করেছে, আমার নাক ভেঙে দিয়েছে। এতকিছুর পরও আবারো আমার ভাঙচুর করে। এটি ভয়ঙ্কর অভিজ্ঞতা। আমি পুলিশের সাহায্য নিয়েছি।’

চেতন চন্দ্র থানায় অভিযোগ দায়ের করার পর ঘটনার তদন্ত করছে স্থানীয় পুলিশ। জানা যায়, ইতোমধ্যে একজনকে আটক করেছে পুলিশ।

tag ট্যাগ: #111